2 Kings 14:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিহোয়াশের কৃত অবশিষ্ট কাজের বৃত্তান্ত ও তাঁর বিক্রম এবং এহুদার বাদশাহ্‌ অমৎসিয়ের সঙ্গে তিনি কিরূপ যুদ্ধ করলেন, এসব কি ইসরাইলের বাদশাহ্‌দের ইতিহাস পুস্তকে লেখা নেই?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোয়াশের রাজত্বের অন্যান্য সব ঘটনা, তিনি যা যা করলেন ও তাঁর সব কীর্তি, এছাড়াও যিহূদার রাজা অমৎসিয়ের বিরুদ্ধে করা যুদ্ধের বিবরণ কি ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহোয়াশের কৃত অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত, ও তাঁহার বিক্রম এবং যিহূদা-রাজ অমৎসিয়ের সহিত তিনি কিরূপ যুদ্ধ করিলেন, এই সকল কি ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহোয়াশের কৃত অবশিষ্ট কর্মের বৃত্তান্ত, ও তাঁহার বিক্রম এবং যিহূদা-রাজ অমৎসিয়ের সহিত তিনি কিরূপ যুদ্ধ করিলেন, এই সকল কি ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোয়াশের অন্যান্য সমস্ত কাজের কথা, যুদ্ধে তাঁর জয়ের কথা এবং যিহূদার রাজা অমৎসিয়ের বিরুদ্ধে তাঁর যুদ্ধের কথা “ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিহোয়াশের অন্যান্য সমস্ত কাজের কথা, যুদ্ধে তাঁর জয়ের কথা এবং এহুদার বাদশাহ্‌ অমৎসিয়ের বিরুদ্ধে তাঁর যুদ্ধের কথা “ইসরাইলের বাদশাহ্‌দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোয়াশের অন্যান্য সমস্ত কার্যবিবরণ, তাঁর শৌর্য বীর্য এবং যিহুদীয়ারাজ অমৎসিয়ের সঙ্গে যুদ্ধ, তাঁর বীরত্বের বিবরণ ‘ইসরায়েলের রাজকাহিনী’তে লেখা আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোয়াশ যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন এবং অমৎসিয়ের বিরুদ্ধে তাঁর যুদ্ধের বিবরণ সব কিছুই ইস্রায়েলের রাজাদের ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোয়াশের করা অবশিষ্ট অন্যান্য সমস্ত কাজের কথা, যুদ্ধে তাঁর জয়ের কথা এবং যিহূদার রাজা কেমন করে অমৎসিয়ের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন সেই সব ইস্রায়েলের রাজাদের ইতিহাস নামক বইটিতে কি লেখা নেই?