2 Kings 14:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অমৎসিয়ের অবশিষ্ট কাজের বৃত্তান্ত কি এহুদা-বাদশাহ্‌দের ইতিহাস-পুস্তকে লেখা নেই?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অমৎসিয়ের রাজত্বের অন্যান্য সব ঘটনার বিবরণ কি যিহূদার রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অমৎসিয়ের অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত কি যিহূদা-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অমৎসিয়ের অবশিষ্ট কর্মের বৃত্তান্ত কি যিহূদা-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অমৎসিয়ের অন্যান্য সমস্ত কাজের কথা “যিহূদার রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অমৎসিয়ের অন্যান্য সমস্ত কাজের কথা “এহুদার বাদশাহ্‌দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা অমৎসিয়র অন্যান্য সমস্ত কার্যবিবরণী ‘যিহুদীয়া রাজবংশের ইতিহাসে’ লেখা আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অমৎসিয় যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন সে সমস্তই যিহূদার রাজাদের ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অমৎসিয়ের অন্যান্য সমস্ত অবশিষ্ট কাজের কথা যিহূদার রাজাদের ইতিহাস নামে বইটিতে কি লেখা নেই?