2 Kings 14:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি পঁচিশ বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করে জেরুশালেমে ঊনত্রিশ বছর রাজত্ব করেন; তাঁর মায়ের নাম যিহোয়দ্দিন, তিনি জেরুশালেম-নিবাসী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি পঁচিশ বছর বয়সে রাজা হলেন, এবং জেরুশালেমে তিনি উনত্রিশ বছর রাজত্ব করলেন। তাঁর মায়ের নাম যিহোয়দ্দন; তিনি জেরুশালেমে বসবাস করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি পঁচিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করিয়া যিরূশালেমে ঊনত্রিশ বৎসর কাল রাজত্ব করেন; তাঁহার মাতার নাম যিহোয়দ্দিন, তিনি যিরূশালেম-নিবাসিনী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি পঁচিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করিয়া যিরূশালেমে ঊনত্রিশ বৎসর কাল রাজত্ব করেন; তাঁহার মাতার নাম যিহোয়দ্দিন, তিনি যিরূশালেম-নিবাসিনী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা হবার সময় তাঁর বয়স ছিল পঁচিশ বছর। তিনি যিরূশালেমে ঊনত্রিশ বছর রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল যিহোয়দ্দিন; তিনি ছিলেন যিরূশালেম শহরের মেয়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ হবার সময় তাঁর বয়স ছিল পঁচিশ বছর। তিনি জেরুজালেমে ঊনত্রিশ বছর রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল যিহোয়দ্দিন; তিনি ছিলেন জেরুজালেম শহরের মেয়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তাঁর বয়স ছিল পঁচিশ বছর। তিনি ঊনত্রিশ বছর রাজত্ব করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পঁচিশ বছর বয়সে যিহূদার রাজা হবার পর অমৎসিয় মোট 29 বছর জেরুশালেমে শাসন করেন| অমৎসিয়ের মা ছিলেন জেরুশালেমের যিহোযদ্দিন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর বয়স যখন পঁচিশ বছর ছিল যখন তিনি রাজত্ব করতে শুরু করেন। তিনি যিরূশালেমে ঊনত্রিশ বছর রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল যিহোয়দ্দিন; তিনি যিরূশালেমের বাসিন্দা ছিলেন।