2 Kings 14:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঘোড়ার পিঠে করে তাঁকে এনে, দাউদ-নগরে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে জেরুশালেমে তাঁকে দাফন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর মৃতদেহ ঘোড়ার পিঠে চাপিয়ে ফিরিয়ে আনা হল এবং জেরুশালেমে দাউদ-নগরে তাঁর পূর্বপুরুষদের সাথেই তাঁকে কবর দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অশ্ব-পৃষ্ঠে করিয়া তাঁহাকে আনিয়া, দায়ূদ-নগরে তাঁহার পিতৃলোকদের সহিত যিরূশালেমে তাঁহার কবর দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অশ্ব-পৃষ্ঠে করিয়া তাঁহাকে আনিয়া, দায়ূদ-নগরে তাঁহার পিতৃলোকদের সহিত যিরূশালেমে তাঁহার কবর দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর দেহটা ঘোড়ার পিঠে করে যিরূশালেমে ফিরিয়ে আনা হল এবং দায়ূদ-শহরে তাঁর পূর্বপুরুষদের সংগে তাঁকে কবর দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর লাশটা ঘোড়ার পিঠে করে জেরুজালেমে ফিরিয়ে আনা হল এবং দাউদ-শহরে তাঁর পূর্বপুরুষদের সংগে তাঁকে দাফন করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর মৃতদেহ ঘোড়ায় করে জেরুশালেমে আনা হল এবং সেই দাউদ নগরেই রাজপরিবারের সমাধিক্ষেত্রে সমাধি দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা ঘোড়ার পিঠে অমৎসিয়ের মৃতদেহ নিয়ে এসে দায়ুদ নগরীতে তাঁকে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে সমাধিস্থ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর দেহটা তারা ঘোড়ার পিঠে করে যিরূশালেমে ফিরিয়ে আনল এবং তাঁকে দায়ূদ-শহরে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে কবর দিল।