2 Kings 14:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌ অমৎসিয় পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলে পর তিনি এলৎ নগর নির্মাণ এবং তা পুনর্বার এহুদার অধীন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা অমৎসিয় তাঁর পূর্বপুরুষদের সাথে চিরবিশ্রামে শায়িত হওয়ার পর তিনিই এলৎ নগরটি নতুন করে গেঁথে আরেকবার যিহূদার অধীনে নিয়ে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা [অমৎসিয়] পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলে পর তিনি এলৎ নগর গাঁথিলেন, এবং তাহা পুনর্ব্বার যিহূদার অধীন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা [অমৎসিয়] পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলে পর তিনি এলৎ নগর গাঁথিলেন, এবং তাহা পুনর্বার যিহূদার অধীন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অমৎসিয় তাঁর পূর্বপুরুষদের কাছে চলে যাবার পরে অসরিয় এলৎ শহরটা আবার তৈরী করলেন এবং যিহূদার অধীনে আনলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অমৎসিয় তাঁর পূর্বপুরুষদের কাছে চলে যাবার পরে অসরিয় এলৎ শহরটা আবার তৈরী করলেন এবং এহুদার অধীনে আনলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতার মৃত্যুর পর উৎসিয় এলাত শহরটি আবার উদ্ধার করেন এবং নতুন ভাবে গড়ে তোলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অর্থাৎ‌ রাজা অমৎসিয়ের মৃত্যু হলে নতুন রাজা হলেন অসরিয়| তিনি এলত্‌ শহর পুনর্দখল করে তা নতুন করে বানান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অমৎসিয় তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রায় যাবার পর পরে অসরিয় এলৎ শহরটি পুনরায় তৈরী করলেন এবং তা যিহূদার অধীনে করলেন।