2 Kings 14:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদার বাদশাহ্‌ যোয়াশের পুত্র অমৎসিয়ের পনের বছরে ইসরাইলের বাদশাহ্‌ যোয়াশের পুত্র ইয়ারাবিম সামেরিয়ায় রাজত্ব করতে আরম্ভ করেন এবং একচল্লিশ বছর রাজত্ব করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার রাজা যোয়াশের ছেলে অমৎসিয়ের রাজত্বকালের পনেরোতম বছরে ইস্রায়েলের রাজা যিহোয়াশের ছেলে যারবিয়াম শমরিয়ায় রাজা হলেন, এবং তিনি একচল্লিশ বছর রাজত্ব করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদা-রাজ যোয়াশের পুত্র অমৎসিয়ের পনের বৎসরে ইস্রায়েল-রাজ যোয়াশের পুত্র যারবিয়াম শমরিয়ায় রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং একচল্লিশ বৎসর কাল রাজত্ব করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদা-রাজ যোয়াশের পুত্র অমৎসিয়ের পনের বৎসরে ইস্রায়েল-রাজ যোয়াশের পুত্র যারবিয়াম শমরিয়ায় রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং একচল্লিশ বৎসর কাল রাজত্ব করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার রাজা যোয়াশের ছেলে অমৎসিয়ের রাজত্বের পনেরো বছরের সময় ইস্রায়েলের রাজা যিহোয়াশের ছেলে যারবিয়াম শমরিয়াতে রাজা হলেন এবং তিনি একচল্লিশ বছর রাজত্ব করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার বাদশাহ্‌ যোয়াশের ছেলে অমৎসিয়ের রাজত্বের পনেরো বছরের সময় ইসরাইলের বাদশাহ্‌ যিহোয়াশের ছেলে ইয়ারাবিম সামেরিয়াতে বাদশাহ্‌ হলেন এবং তিনি একচল্লিশ বছর রাজত্ব করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোয়াশের পুত্র যিহুদীয়ারাজ অমৎসিয়ের রাজত্বের পঞ্চদশ বৎসরে রাজা যিহোয়াশের পুত্র যারবিয়াম ইসরায়েলের রাজা হন। তিনি একচল্লিশ বছর রাজত্ব করেন। শমরিয়া ছিল তাঁর রাজধানী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়াশের পুত্র অমৎসিয়ের যিহূদায় রাজত্বকালের 15তম বছরে ইস্রায়েলরাজ যিহোয়াশের পুত্র যারবিয়াম শমরিয়ায় নতুন রাজা হলেন| যারবিয়াম 41 বছর রাজত্ব করেছিলেন এবং
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার রাজা যোয়াশের ছেলে অমৎসিয়ের রাজত্বের পনেরো বছরের দিন ইস্রায়েলের রাজা যিহোয়াশের ছেলে যারবিয়াম শমরিয়াতে রাজত্ব করতে শুরু করেন এবং তিনি একচল্লিশ বছর রাজত্ব করেছিলেন।