2 Kings 14:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইয়ারাবিম তাঁর পূর্বপুরুষদের, ইসরাইলের বাদশাহ্দের সঙ্গে নিদ্রাগত হইলেন এবং তাঁর পুত্র জাকারিয়া তাঁর পদে বাদশাহ্ হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারবিয়াম তাঁর পূর্বপুরুষ, ইস্রায়েলের রাজাদের সাথে চিরবিশ্রামে শায়িত হলেন। তাঁর ছেলে সখরিয় রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যারবিয়াম আপন পিতৃলোকদের, ইস্রায়েলের রাজাদের, সহিত নিদ্রাগত হইলেন; এবং তাঁহার পুত্র সখরিয় তাঁহার পদে রাজা হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যারবিয়াম আপন পিতৃলোকদের, ইস্রায়েলের রাজাদের সহিত নিদ্রাগত হইলেন; এবং তাঁহার পুত্র সখরিয় তাঁহার পদে রাজা হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে তিনি তাঁর পূর্বপুরুষদের কাছে, অর্থাৎ ইস্রায়েলের রাজাদের কাছে চলে গেলেন এবং তাঁর জায়গায় তাঁর ছেলে সখরিয় রাজা হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তিনি তাঁর পূর্বপুরুষদের কাছে, অর্থাৎ ইসরাইলের বাদশাহ্দের কাছে চলে গেলেন এবং তাঁর জায়গায় তাঁর ছেলে জাকারিয়া বাদশাহ্ হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারবিয়ামের মৃত্যুর পর তাঁকে রাজপরিবারের সমাধিক্ষেত্রে সমাধিস্থ করা হয়। তাঁর পুত্র সখরিয় রাজা হন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারবিয়ামের মৃত্যু হলে তাঁকে ইস্রায়েলের রাজাদের সঙ্গে, তার পূর্বপুরুষদের সঙ্গে সমাধিস্থ করা হল| তাঁর মৃত্যুর পর তার পুত্র সখরিয় নতুন রাজা হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যারবিয়াম তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রায় গেলে, ইস্রায়েলের রাজাদের কাছে চলে গেলেন এবং তাঁর ছেলে সখরিয় তাঁর জায়গায় রাজা হলেন।