2 Kings 14:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি লবণ-উপত্যকায় ইদোমের দশ হাজার লোককে হত্যা করলেন ও যুদ্ধ দ্বারা সেলা অধিকার করে তার নাম যক্তেল রাখলেন; আজও তা রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনিই লবণ উপত্যকায় 10,000 ইদোমীয়কে যুদ্ধে পরাজিত করে সেলা দখল করে নিয়েছিলেন, এবং তার নাম রেখেছিলেন যক্তেল। আজও পর্যন্ত সেখানকার সেই নামই বজায় আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি লবণোপত্যকায় ইদোমের দশ সহস্র লোককে বধ করিলেন, ও যুদ্ধ দ্বারা সেলা হস্তগত করিয়া তাহার নাম যক্তেল রাখিলেন; অদ্যাপি তাহা রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি লবণোপত্যকায় ইদোমের দশ সহস্র লোককে বধ করিলেন, ও যুদ্ধ দ্বারা সেলা হস্তগত করিয়া তাহার নাম যক্তেল রাখিলেন; অদ্যাপি তাহা রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অমৎসিয় লবণ-উপত্যকায় দশ হাজার ইদোমীয়কে মেরে ফেললেন এবং যুদ্ধ করে সেলা দখল করে তার নাম রাখলেন যক্তেল; সেই নাম আজও আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অমৎসিয় লবণ-উপত্যকায় দশ হাজার ইদোমীয়কে হত্যা করলেন এবং যুদ্ধ করে সেলা শহর দখল করে তার নাম রাখলেন যক্তেল; সেই নাম আজও আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অমৎসিয় লবণ উপত্যকার যুদ্ধে দশ হাজার ইদোমী সৈন্যকে বধ করে সেলা শহর অধিকার করলেন এবং তার নাম দিলেন যোকথীল। আজও তার সেই নামই আছে। “
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অমৎসিয় লবণ উপত্যকায় 10,000 ইদোমীয় সেনাকে হত্যা করেন| তিনি যুদ্ধ করে সেলা দখল করে, সেলার নাম পাল্টে “যক্তেল” রাখেন| ঐ অঞ্চল এখনো পর্যন্ত এই নামেই পরিচিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি লবণ উপত্যকায় দশ হাজার ইদোমীয় লোককে হত্যা করলেন এবং যুদ্ধ করে সেলা দখল করে তার নাম যক্তেল রাখলেন; আজও সেই নাম আছে।