2 Kings 14:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময় অমৎসিয় দূত পাঠিয়ে যেহূর পৌত্র যিহোয়াহসের পুত্র ইসরাইলের বাদশাহ্‌ যিহোয়াশকে বললেন, এসো, আমরা পরস্পর মুখ দেখাদেখি করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে ইস্রায়েলের রাজা যেহূর নাতি, তথা যিহোয়াহসের ছেলে যিহোয়াশের কাছে দূত পাঠিয়ে অমৎসিয় বললেন: “আসুন, যুদ্ধক্ষেত্রে আমরা পরস্পরের মুখোমুখি হই।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে অমৎসিয় দূত পাঠাইয়া যেহূর পৌত্র যিহোয়াহসের পুত্র ইস্রায়েল-রাজ যিহোয়াশকে কহিলেন, আইস, আমরা পরস্পর মুখ দেখাদেখি করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে অমৎসিয় দূত পাঠাইয়া যেহূর পৌত্র যিহোয়াহসের পুত্র ইস্রায়েল-রাজ যিহোয়াশকে কহিলেন, আইস, আমরা পরস্পর মুখ দেখাদেখি করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি যেহূর নাতি, অর্থাৎ যিহোয়াহসের ছেলে ইস্রায়েলের রাজা যিহোয়াশকে বলে পাঠালেন, “আসুন, আমরা যুদ্ধের জন্য মুখোমুখি হই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি যেহূর নাতি, অর্থাৎ যিহোয়াহসের ছেলে ইসরাইলের বাদশাহ্‌ যিহোয়াশকে বলে পাঠালেন, “আসুন, আমরা যুদ্ধের জন্য মুখোমুখি হই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর অমৎসিয় ইসরায়েলরাজ যিহোয়াশের কাছে যুদ্ধের আহ্বান জানিয়ে দূত পাঠালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অমৎসিয় ইস্রায়েল-রাজ যেহূর পৌত্র, যিহোয়াহসের পুত্র যিহোরামের কাছে দূত পাঠিয়ে তাঁকে সম্মুখ সমরে আহবান করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অমৎসিয় দূত পাঠিয়ে যেহূর নাতি, অর্থাৎ যিহোয়াহসের ছেলে ইস্রায়েলের রাজা যিহোয়াশকে বলে পাঠালেন, “আসুন, যুদ্ধ ক্ষেত্রে আমরা পরস্পরের মুখোমুখি হই।”