2 Kings 14:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলের বাদশাহ্‌ যিহোয়াশ এহুদার বাদশাহ্‌ অমৎসিয়ের কাছে লোক পাঠিয়ে বললেন, লেবাননস্থ শিয়ালকাঁটা লেবাননস্থ এরস গাছের কাছে বলে পাঠাল, আমার পুত্রের সঙ্গে তোমার কন্যার বিয়ে দাও; ইতোমধ্যে লেবাননস্থ একটি বন্য পশু চলতে চলতে সেই শিয়ালকাঁটা দলন করে ফেলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ইস্রায়েলের রাজা যিহোয়াশ যিহূদার রাজা অমৎসিয়কে উত্তর দিলেন: “লেবাননের শিয়ালকাঁটা লেবাননেরই এক দেবদারু গাছকে খবর দিয়ে পাঠিয়েছিল, ‘তুমি তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দাও।’ পরে লেবাননের বুনো এক জন্তু এসে সেই শিয়ালকাঁটাকে পায়ের তলায় পিষে দিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল-রাজ যিহোয়াশ যিহূদা-রাজ অমৎসিয়ের নিকটে লোক পাঠাইয়া কহিলেন, লিবানোনস্থ শিয়ালকাঁটা লিবানোনস্থ এরস বৃক্ষের নিকটে বলিয়া পাঠাইল, আমার পুত্রের সহিত তোমার কন্যার বিবাহ দেও; ইতিমধ্যে লিবানোনস্থ এক বন্য পশু চলিতে চলিতে সেই শিয়ালকাঁটা দলাইয়া ফেলিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল-রাজ যিহোয়াশ যিহূদা-রাজ অমৎসিয়ের নিকটে লোক পাঠাইয়া কহিলেন, লিবানোনস্থ শিয়ালকাঁটা লিবানোনস্থ এরস বৃক্ষের নিকটে বলিয়া পাঠাইল, আমার পুত্রের সহিত তোমার কন্যার বিবাহ দেও; ইতিমধ্যে লিবানোনস্থ এক বন্য পশু চলিতে চলিতে সেই শিয়ালকাঁটা দলাইয়া ফেলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ইস্রায়েলের রাজা উত্তরে যিহূদার রাজাকে বলে পাঠালেন, “লেবাননের এক শিয়ালকাঁটা লেবাননেরই এরস গাছের কাছে বলে পাঠাল, ‘আমার ছেলের সংগে আপনার মেয়ের বিয়ে দিন।’ তারপর লেবাননের একটা বুনো জন্তু এসে সেই শিয়ালকাঁটাকে পায়ে মাড়িয়ে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ইসরাইলের বাদশাহ্‌ জবাবে এহুদার বাদশাহ্‌কে বলে পাঠালেন, “লেবাননের এক শিয়ালকাঁটা লেবাননেরই এরস গাছের কাছে বলে পাঠাল, ‘আমার ছেলের সংগে আপনার মেয়ের বিয়ে দিন।’ তারপর লেবাননের একটা বুনো জন্তু এসে সেই শিয়ালকাঁটাকে পায়ে মাড়িয়ে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু রাজা যিহোয়াশ তার উত্তরে বলে পাঠালেনঃ একদিন লেবাননের একটা কাঁটা ঝোপ সীডার গাছের কাছে বলে পাঠাল যে, তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দাও। তারপর একটা বুনো জানোয়ার সেই ঝোপের পাশ দিয়ে যাবার সময় ঝোপটাকে মাড়িয়ে দিয়ে চলে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের রাজা যিহোরাম তখন যিহূদার রাজা অমৎসিয়কে খবর পাঠালেন, “লিবানোনের কাঁটাঝোপ লিবানোনের বটগাছকে বলেছিল, ‘আমার ছেলের বিয়ের জন্য তোমার মেয়েকে দাও|’ কিন্তু সে সময়ে একটা বুনো জন্তু যাবার পথে লিবানোনের কাঁটাঝোপকে মাড়িয়ে চলে যায়!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যিহোয়াশ ইস্রায়েলের রাজা দূতের মাধ্যমে উত্তরে দিয়ে যিহূদার রাজা অমৎসিয়র কাছে লোক বা দূত পাঠিয়ে বললেন, “লেবাননের এক শিয়ালকাঁটা লেবাননেরই এরস গাছের কাছে বলে পাঠাল, ‘আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিন।’ কিন্তু লেবাননের একটা বন্য পশু এসে সেই শিয়ালকাঁটাকে পায়ে মাড়িয়ে দিল।