2 Kings 15:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলের বাদশাহ্‌ ইয়ারাবিমের সাতাশ বছরে এহুদার বাদশাহ্‌ অমৎসিয়ের পুত্র অসরিয় রাজত্ব করতে আরম্ভ করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের রাজা যারবিয়ামের রাজত্বকালের সাতাশতম বছরে যিহূদার রাজা অমৎসিয়ের ছেলে অসরিয় রাজত্ব করতে শুরু করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল-রাজ যারবিয়ামের সাতাশ বৎসরে যিহূদা-রাজ অমৎসিয়ের পুত্র অসরিয় রাজত্ব করিতে আরম্ভ করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল-রাজ যারবিয়ামের সাতাইশ বৎসরে যিহূদা-রাজ অমৎসিয়ের পুত্র অসরিয় রাজত্ব করিতে আরম্ভ করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের রাজা যারবিয়ামের রাজত্বের সাতাশ বছরের সময় যিহূদার রাজা অমৎসিয়ের ছেলে অসরিয় রাজত্ব করতে শুরু করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের বাদশাহ্‌ ইয়ারাবিমের রাজত্বের সাতাশ বছরের সময় এহুদার বাদশাহ্‌ অমৎসিয়ের ছেলে অসরিয় রাজত্ব করতে শুরু করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলরাজ দ্বিতীয় যারবিয়ামের রাজত্বকালের সাতাশ বৎসরের সময় অমৎসিয়ের পুত্র উৎসিয় যিহুদীয়ার রাজা হন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারবিয়ামের রাজত্বের 27 তম বছরে অমৎসিয়ের পুত্র অসরিয় যিহূদার নতুন রাজা হয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলের রাজা যারবিয়ামের রাজত্বের সাতাশ বছরের দিন কালে যিহূদার রাজা অমৎসিয়ের ছেলে অসরিয় রাজত্ব করতে শুরু করলেন।