2 Kings 15:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যাবেশের পুত্র শল্লুম তাঁর বিরুদ্ধে চক্রান্ত করলেন ও লোকদের সম্মুখে তাঁকে আক্রমণ করে হত্যা করলেন এবং তাঁর পদে বাদশাহ্ হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাবেশের ছেলে শল্লুম সখরিয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। প্রজাদের সামনেই শল্লুম তাঁকে আক্রমণ করে হত্যা করলেন, এবং রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাবেশের পুত্র শল্লুম তাঁহার বিরুদ্ধে চক্রান্ত করিলেন, ও লোকদের সম্মুখে তাঁহাকে আঘাত করিয়া বধ করিলেন, এবং তাঁহার পদে রাজা হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাবেশের পুত্র শল্লুম তাঁহার বিরুদ্ধে চক্রান্ত করিলেন, ও লোকদের সম্মুখে তাঁহাকে আঘাত করিয়া বধ করিলেন, এবং তাঁহার পদে রাজা হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সখরিয়ের বিরুদ্ধে যাবেশের ছেলে শল্লুম ষড়যন্ত্র করলেন ও লোকদের সামনেই তাঁকে আক্রমণ করে মেরে ফেললেন এবং তাঁর জায়গায় রাজা হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জাকারিয়ার বিরুদ্ধে যাবেশের ছেলে শল্লুম ষড়যন্ত্র করলেন ও লোকদের সামনেই তাঁকে আক্রমণ করে হত্যা করলেন এবং তাঁর জায়গায় বাদশাহ্ হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাবেশের পুত্র শাল্লুম রাজা সখরিয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সর্বসমক্ষে তাঁকে হত্যা করেন এবং তাঁর সিংহাসন অধিকার করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাবেশের পুত্র শল্লুম চক্রান্ত করে সখরিয়কে ইবলিযমে হত্যা করে নিজে নতুন রাজা হয়ে বসলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাবেশের ছেলে শল্লুম সখরিয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন ও লোকদের সামনেই তাঁকে আক্রমণ করে হত্যা করলেন এবং তাঁর জায়গায় তিনি রাজা হলেন।