2 Kings 15:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ যেহূকে এই কথা বলেছিলেন, চতুর্থ পুরুষ পর্যন্ত তোমার বংশ ইসরাইলের সিংহাসনে বসবে; তা সফল হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইভাবে যেহূকে বলা সদাপ্রভুর সেই কথা ফলে গেল: “চার পুরুষ ধরে তোমার বংশধররা ইস্রায়েলের সিংহাসনে বসবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু যেহূকে এই কথা বলিয়াছিলেন, চতুর্থ পুরুষ পর্য্যন্ত তোমার বংশ ইস্রায়েলের সিংহাসনে বসিবে; তাহা সফল হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু যেহূকে এই কথা বলিয়াছিলেন, চতুর্থ পুরুষ পর্যন্ত তোমার বংশ ইস্রায়েলের সিংহাসনে বসিবে; তাহা সফল হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু যেহূকে যা বলেছিলেন, “তোমার বংশের চার পুরুষ পর্যন্ত ইস্রায়েলের সিংহাসনে বসবে,” তা পূর্ণ হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ যেহূকে যা বলেছিলেন, “তোমার বংশের চার পুরুষ পর্যন্ত ইসরাইলের সিংহাসনে বসবে,” তা পূর্ণ হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা যেহুকে পরমেশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেনঃ তোমার বংশধরেরা চার পুরুষ পর্যন্ত ইসরায়েলের উপর রাজত্ব করবে। এইভাবে সেই প্রতিশ্রুতি সফল হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যেহূর উত্তরপুরুষরা চারপুরুষ ধরে ইস্রায়েলে শাসন করবে বলে যে ভবিষ্যৎবাণী করেছিলেন, তা এই ভাবে সত্যে পরিণত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু যেহূকে এই সব কথা বলেছিলেন, “তোমার বংশের চার পুরুষ পর্যন্ত ইস্রায়েলের সিংহাসনে বসবে,” এবং তাই হল।