2 Kings 15:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদার বাদশাহ্ উষিয়ের ঊনচল্লিশ বছরে যাবেশের পুত্র শল্লুম রাজত্ব করতে আরম্ভ করেন এবং এক মাস সামেরিয়াতে রাজত্ব করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার রাজা উষিয়র রাজত্বকালের ঊনচল্লিশ বছরে যাবেশের ছেলে শল্লুম রাজা হলেন, এবং তিনি শমরিয়ায় এক মাস রাজত্ব করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদা-রাজ উষিয়ের ঊনচল্লিশ বৎসরে যাবেশের পুত্র শল্লুম রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং এক মাস কাল শমরিয়াতে রাজত্ব করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদা-রাজ উষিয়ের ঊনচল্লিশ বৎসরে যাবেশের পুত্র শল্লুম রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং এক মাস কাল শমরিয়াতে রাজত্ব করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার রাজা উষিয়ের, অর্থাৎ অসরিয়ের রাজত্বের ঊনচল্লিশ বছরের সময় যাবেশের ছেলে শল্লুম রাজা হলেন এবং শমরিয়াতে এক মাস রাজত্ব করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার বাদশাহ্ উষিয়ের, অর্থাৎ অসরিয়ের রাজত্বের ঊনচল্লিশ বছরের সময় যাবেশের ছেলে শল্লুম বাদশাহ্ হলেন এবং সামেরিয়াতে এক মাস রাজত্ব করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ারাজ উজ্জিয়র শাসনকালের ঊনচল্লিশ বৎসরে যাবেশের পুত্র শাল্লুম ইসরায়েলের রাজা হন এবং শমরিয়ায় একমাস রাজত্ব করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদায় উষিয়ের রাজত্বের 39তম বছরে যাবেশের পুত্র শল্লুম ইস্রায়েলের রাজা হন| তিনি এক মাস শমরিয়ায় রাজত্ব করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার রাজা উষিয়ের রাজত্বের ঊনচল্লিশ বছরের দিন যাবেশের ছেলে শল্লুম রাজত্ব করতে শুরু করেন এবং শমরিয়াতে এক মাস রাজত্ব করেছিলেন।