2 Kings 15:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে গাদির পুত্র মনহেম তির্সা থেকে উঠে গেলেন, সামেরিয়াতে উপস্থিত হলেন, আর যাবেশের পুত্র শল্লুমকে সামেরিয়াতে আঘাত করে হত্যা করলেন এবং তাঁর পদে বাদশাহ্‌ হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে গাদির ছেলে মনহেম তির্সা থেকে শমরিয়ায় উঠে গেলেন। শমরিয়ায় তিনি যাবেশের ছেলে শল্লুমকে আক্রমণ করে তাঁকে হত্যা করলেন এবং রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে গাদির পুত্র মনহেম তির্সা হইতে উঠিয়া গেলেন, শমরিয়াতে উপস্থিত হইলেন, আর যাবেশের পুত্র শল্লুমকে শমরিয়াতে আঘাত করিয়া বধ করিলেন, এবং তাঁহার পদে রাজা হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে গাদির পুত্র মনহেম তির্সা হইতে উঠিয়া গেলেন, শমরিয়াতে উপস্থিত হইলেন, আর যাবেশের পুত্র শল্লুমকে শমরিয়াতে আঘাত করিয়া বধ করিলেন, এবং তাঁহার পদে রাজা হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর গাদির ছেলে মনহেম তির্সা থেকে শমরিয়াতে গিয়ে যাবেশের ছেলে শল্লুমকে আক্রমণ করে তাঁকে মেরে ফেললেন এবং তাঁর জায়গায় রাজা হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর গাদির ছেলে মনহেম তির্সা থেকে সামেরিয়াতে গিয়ে যাবেশের ছেলে শল্লুমকে আক্রমণ করে তাঁকে হত্যা করলেন এবং তাঁর জায়গায় বাদশাহ্‌ হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গাদির পুত্র মনহেম তির্সা থেকে শমরিয়ায় গিয়ে শাল্লুমকে হত্যা করে সিংহাসন অধিকার করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গাদির পুত্র মনহেম তির্সা থেকে শমরিয়ায় এসে যাবেশের পুত্র শল্লুমকে হত্যা করে তাঁর জায়গায় নতুন রাজা হয়ে বসলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর গাদির ছেলে মনহেম তির্সা থেকে উঠে শমরিয়াতে গেলেন। সেখানে তিনি যাবেশের ছেলে শল্লুমকে আক্রমণ করে তাঁকে হত্যা করলেন এবং তাঁর জায়গায় তিনি রাজা হলেন।