2 Kings 15:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মনহেম তির্সা থেকে গিয়ে তিপ্‌সহ ও তার মধ্যস্থিত সকলকে ও তার অঞ্চলগুলোতে আক্রমণ করলেন; লোকেরা তাঁর জন্য দ্বার খুলে দেয় নি, তাই তিনি আক্রমণ করলেন ও সেখানকার গর্ভবতী স্ত্রীলোক সকলের উদর বিদীর্ণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় মনহেম তির্সা থেকে শুরু করে তিপসহ নগর ও সেখানকার সব বাসিন্দাকে তথা আশপাশের সব লোকজনকে আক্রমণ করলেন, কারণ তারা তাদের নগরের সিংহদুয়ারগুলি খুলে দিতে রাজি হয়নি। তিনি তিপসহ নগরটির উপর লুটপাট চালিয়েছিলেন এবং সব অন্তঃসত্ত্বা মহিলার পেট চিরে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মনহেম তির্সা হইতে গিয়া তিপ্‌সহ ও তাহার মধ্যস্থিত সকলকে ও তাহার অঞ্চল সকলে আঘাত করিলেন; লোকেরা তাঁহার জন্য দ্বার খুলিয়া দেয় নাই, তাই তিনি আঘাত করিলেন ও তথাকার গর্ভবতী স্ত্রীলোক সকলের উদর বিদীর্ণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মনহেম তির্সা হইতে গিয়া তিপ্‌সহ ও তাহার মধ্যস্থিত সকলকে ও তাহার অঞ্চল সকলে আঘাত করিলেন; লোকেরা তাঁহার জন্য দ্বার খুলিয়া দেয় নাই, তাই তিনি আঘাত করিলেন ও তথাকার গর্ভবতী স্ত্রীলোক সকলের উদর বিদীর্ণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে মনহেম তির্সা থেকে বের হয়ে তিপ্‌সহ শহর এবং সেখানকার সব বাসিন্দা ও তার আশেপাশের এলাকার সবাইকে আক্রমণ করলেন, কারণ তারা তাদের শহর-ফটক খুলে দিতে রাজী হয় নি। সেইজন্য তিনি তিপ্‌সহ ধ্বংস করলেন এবং সমস্ত গর্ভবতী স্ত্রীলোকদের পেট চিরে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে মনহেম তির্সা থেকে বের হয়ে তিপ্‌সহ শহর এবং সেখানকার সব বাসিন্দা ও তার আশেপাশের এলাকার সবাইকে আক্রমণ করলেন, কারণ তারা তাদের শহর-দরজা খুলে দিতে রাজী হয় নি। সেইজন্য তিনি তিপ্‌সহ ধ্বংস করলেন এবং সমস্ত গর্ভবতী স্ত্রীলোকদের পেট চিরে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তির্সা থেকে মনহেমের অভিযানের পথে তাপ্পুয়ার লোকেরা তাঁর কাছে আত্মসমপর্ণ না করায় তিনি সমস্ত অধিবাসীসহ তাপ্পুয়া নগর ও তার চারিদিকের সমস্ত এলাকা ধ্বংস করেন, এমনকি সেখানকার সমস্ত গর্ভবতী নারীর উদর চিরে ফেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শল্লুমের মৃত্যুর পর মনহেম তিপ্সহ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হন| সেখানকার নাগরিকরা শহরের দরজা খুলে দিতে অস্বীকার করায় মনহেম তাদের পরাজিত করে জোর করে শহরে ঢুকে সেখানকার সমস্ত গর্ভবতী মহিলাদের কেটে ফেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মনহেম তির্সা থেকে বের হয়ে তিপ্‌সহ এবং সেখানকার সব বাসিন্দা ও তার আশেপাশের এলাকার সবাইকে আক্রমণ করলেন, কারণ তারা তাদের শহরের ফটক খুলে দিতে রাজি হয়নি। সেইজন্য তিনি তিপ্‌সহ আঘাত করলেন এবং সমস্ত গর্ভবতী স্ত্রীলোকদের পেট চিরে দিলেন।