2 Kings 15:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আসেরিয়ার বাদশাহ্ পূল দেশের বিরুদ্ধে আসলেন; তাতে পূলের সাহায্যে রাজ্য যেন তাঁর হাতে স্থিত থাকে সেজন্য মনহেম তাঁকে এক হাজার তালন্ত রূপা দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে আসিরিয়ার রাজা পূল ইস্রায়েলে সশস্ত্র আক্রমণ চালিয়েছিলেন, এবং মনহেম তাঁর সাহায্য পাওয়ার ও রাজ্যে নিজের অধিকার শক্তপোক্ত করার জন্য তাঁকে 1,000 তালন্ত রুপো উপহার দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অশূর-রাজ পূল দেশের বিরুদ্ধে আসিলেন; তাহাতে পূলের সাহায্যে রাজ্য যেন আপনার হস্তে স্থির থাকে, এই জন্য মনহেম তাঁহাকে এক সহস্র তালন্ত রৌপ্য দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অশূর-রাজ পূল দেশের বিরুদ্ধে আসিলেন; তাহাতে পূলের সাহায্যে রাজ্য যেন আপনার হস্তে স্থির থাকে, এই জন্য মনহেম তাঁহাকে এক সহস্র তালন্ত রৌপ্য দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর আসিরিয়ার রাজা পূল ইস্রায়েল আক্রমণ করলেন। তখন মনহেম পূলের সাহায্যে দেশে তাঁর রাজত্ব স্থির রাখবার জন্য তাঁকে ঊনচল্লিশ টন রূপা দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর আশেরিয়ার বাদশাহ্ পূল ইসরাইল হামলা করলেন। তখন মনহেম পূলের সাহায্যে দেশে তাঁর রাজত্ব স্থির রাখবার জন্য তাঁকে ঊনচল্লিশ টন রূপা দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সময় আসিরিয়ার সম্রাট তিগলাৎ পিলেশর ইসরায়েল দেশ আক্রমণ করেন। মনহেম তখন তিগলাৎকে এক হাজার তালন্ত রূপো দিলেন যাতে তিনি মনহেমকে রাজ্যের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে সাহায্য করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অশূর-রাজ পূল ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে এলে মনহেম তাঁকে 75,000 পাউণ্ড রূপো দিয়ে নিজের পক্ষে আনার চেষ্টা করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর পর অশূর রাজা পূল দেশের বিরুদ্ধে আক্রমণ করলেন। তখন মনহেম পূলের সাহায্যে দেশে তাঁর রাজত্ব স্থির রাখবার জন্য তাঁকে এক হাজা র তালন্ত রূপা দিলেন।