2 Kings 15:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আসেরিয়ার বাদশাহ্‌কে দেবার জন্য মনহেম ইসরাইল থেকে ও সমস্ত ধনশালী ব্যক্তির কাছ থেকে ঐ রূপা আদায় করলেন, প্রত্যেকের কাছ থেকে পঞ্চাশ পঞ্চাশ শেকল রূপা নিলেন। তখন আসেরিয়ার বাদশাহ্‌ ফিরে গেলেন, দেশে রইলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনহেম এই অর্থ ইস্রায়েল থেকে জোর করে আদায় করলেন। আসিরিয়ার রাজাকে দেওয়ার জন্য প্রত্যেকটি অবস্থাপন্ন লোককে পঞ্চাশ শেকল করে রুপো দিতে বাধ্য করা হল। তাই আসিরিয়ার রাজা সেখান থেকে সরে গেলেন এবং দেশে আর থাকেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অশূর-রাজকে দিবার জন্য মনহেম ইস্রায়েল হইতে, সমস্ত ধনশালী ব্যক্তির নিকট হইতে, ঐ রৌপ্য আদায় করিলেন, প্রত্যেকের নিকট হইতে পঞ্চাশ পঞ্চাশ শেকল রৌপ্য লইলেন। তখন অশূর-রাজ ফিরিয়া গেলেন, দেশে রহিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অশূর-রাজকে দিবার জন্য মনহেম ইস্রায়েল হইতে, সমস্ত ধনশালী ব্যক্তির নিকট হইতে, ঐ রৌপ্য আদায় করিলেন, প্রত্যেকের নিকট হইতে পঞ্চাশ পঞ্চাশ শেকল রৌপ্য লইলেন। তখন অশূর-রাজ ফিরিয়া গেলেন, দেশে রহিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনহেম এই টাকা ইস্রায়েলের লোকদের কাছ থেকে জোর করে আদায় করলেন। আসিরিয়ার রাজাকে দেবার জন্য প্রত্যেক ধনী লোককে সাড়ে ছ’শো গ্রাম করে রূপা দিতে হল। ফলে আসিরিয়ার রাজা দেশ ছেড়ে চলে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মনহেম এই টাকা ইসরাইলের লোকদের কাছ থেকে জোর করে আদায় করলেন। আশেরিয়ার বাদশাহ্‌কে দেবার জন্য প্রত্যেক ধনী লোককে সাড়ে ছ’শো গ্রাম করে রূপা দিতে হল। ফলে আশেরিয়ার বাদশাহ্‌ দেশ ছেড়ে চলে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই অর্থ মনহেম সংগ্রহ করেছিলেন দেশের সমস্ত ধনী লোকদের কাছ থেকে। এদের প্রত্যেককে তিনি পঞ্চাশ শেকেল রূপো দিতে বাধ্য করেছিলেন। তিগলাৎ তখন দেশে ফিরে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ধনী ও প্রতিপত্তিশালী ব্যক্তিদের কাছ থেকে কর আদায় করে মনহেম এই টাকা তুলেছিলেন| তিনি প্রত্যেকের কাছ থেকে প্রায় 20 আউন্স করে রূপো কর হিসেবে আদায় করে, তারপর সেই অর্থ অশূর রাজের হাতে তুলে দিলে, অশূর রাজ ইস্রায়েল ছেড়ে চলে যান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মনহেম এই টাকা ইস্রায়েলের সমস্ত ধনবান লোকদের কাছ থেকে আদায় করলেন। অশূরের রাজাকে দেবার জন্য প্রত্যেক ধনী লোক পঞ্চাশ শে কল রূপা করলে কেমন হয় দিল। তখন অশূরের রাজা ফিরে গেলেন এবং সেই দেশ আর থাকলেন না।