2 Kings 15:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মনহেম তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন এবং তাঁর পুত্র পকহিয় তাঁর পদে বাদশাহ্‌ হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনহেম তাঁর পূর্বপুরুষদের সাথে চিরবিশ্রামে শায়িত হলেন। তাঁর ছেলে পকহিয় রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মনহেম আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, এবং তাঁহার পুত্র পকহিয় তাঁহার পদে রাজা হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মনহেম আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, এবং তাঁহার পুত্র পকহিয় তাঁহার পদে রাজা হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে মনহেম তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাঁর জায়গায় তাঁর ছেলে পকহিয় রাজা হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে মনহেম তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাঁর জায়গায় তাঁর ছেলে পকহিয় বাদশাহ্‌ হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর মৃত্যু ও সমাধির পর তাঁর পুত্র পেকাহিয়াহ্‌ রাজা হন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনহেমের মৃত্যুর পর তাঁকে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে সমাধিস্থ করা হয়| এরপর মনহেমের পুত্র পকহিয় তাঁর জায়গায় নতুন রাজা হন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মনহেম তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রায় গেলেন এবং পকহিয় তাঁর ছেলে তাঁর জায়গায় রাজা হলেন।