2 Kings 15:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদার বাদশাহ্‌ অসরিয়ের পঞ্চাশ বছরে মনহেমের পুত্র পকহিয় সামেরিয়াতে ইসরাইলে রাজত্ব করতে আরম্ভ করেন এবং দু’বছর রাজত্ব করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার রাজা অসরিয়র রাজত্বকালের পঞ্চাশতম বছরে মনহেমের ছেলে পকহিয় শমরিয়ায় ইস্রায়েলের রাজা হলেন, এবং তিনি দুই বছর রাজত্ব করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদা-রাজ অসরিয়ের পঞ্চাশ বৎসরে মনহেমের পুত্র পকহিয় শমরিয়াতে ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং দুই বৎসর কাল রাজত্ব করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদা-রাজ অসরিয়ের পঞ্চাশ বৎসরে মনহেমের পুত্র পকহিয় শমরিয়াতে ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং দুই বৎসর কাল রাজত্ব করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার রাজা অসরিয়ের রাজত্বের পঞ্চাশ বছরের সময় মনহেমের ছেলে পকহিয় শমরিয়াতে ইস্রায়েলের রাজা হয়ে দু’বছর রাজত্ব করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার বাদশাহ্‌ অসরিয়ের রাজত্বের পঞ্চাশ বছরের সময় মনহেমের ছেলে পকহিয় সামেরিয়াতে ইসরাইলের বাদশাহ্‌ হয়ে দু’বছর রাজত্ব করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ারাজ উজ্জিয়র রাজত্বকালের পঞ্চাশ বছরের সময় মনহেমের পুত্র পেকাহিয়াহ্‌ ইসরায়েলের রাজা হন। তাঁর রাজধানী ছিল শমরিয়ায়। তিনি দুই বছর রাজত্ব করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদায় অসরিয়ের রাজত্বের 50তম বছরে মনহেমের পুত্র পকহিয় শমরিয়ায় ইস্রায়েলের রাজা হয়েছিলেন এবং তিনি দু বছর রাজত্ব করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার রাজা অসরিয়ের রাজত্বের পঞ্চাশ বছরের দিন মনহেমের ছেলে পকহিয় শমরিয়াতে ইস্রায়েলের উপর রাজত্ব শুরু করেছিলেন; তিনি দুই বছর রাজত্ব করেছিলেন।