2 Kings 15:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা-ই তিনি করতেন, নবাটের পুত্র ইয়ারাবিম যেসব গুনাহ্ দ্বারা ইসরাইলকে গুনাহ্ করিয়েছিলেন, তিনি তাঁর সেসব গুনাহ্ থেকে ফিরলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর দৃষ্টিতে যা যা মন্দ, পকহিয় তাই করলেন। নবাটের ছেলে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যেসব পাপ করিয়েছিলেন, তিনি সেইসব পাপ থেকে ফিরে আসেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন, নবাটের পুত্র যারবিয়াম যে সকল পাপ দ্বারা ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন, তিনি তাঁহার সেই সকল পাপ হইতে ফিরিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন, নবাটের পুত্র যারবিয়াম যে সকল পাপ দ্বারা ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন, তিনি তাঁহার সেই সকল পাপ হইতে ফিরিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর চোখে যা মন্দ পকহিয় তা-ই করতেন। নবাটের ছেলে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে সব পাপ করিয়েছিলেন পকহিয় সেই সব পাপ করতে থাকলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের চোখে যা খারাপ পকহিয় তা-ই করতেন। নবাটের ছেলে ইয়ারাবিম ইসরাইলকে দিয়ে যে সব গুনাহ্ করিয়েছিলেন পকহিয় সেই সব গুনাহ্ করতে থাকলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবাটের পুত্র যারবিয়াম যেভাবে ইসরায়েল জাতিকে পাপের পথে নিয়ে গিয়েছিলেন, পেকাহিয়াহ্ও সেইভাবে প্রজাদের পাপের পথে নিয়ে গিয়ে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পকহিয় সে সমস্ত কাজই করেছিলেন, যেগুলো ছিল প্রভুর দ্বারা নিষিদ্ধ| নবাটের পুত্র যারবিয়ামের মতই তিনিও ইস্রায়েলের লোকদের পাপাচরণের পথে ঠেলে দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর চোখে যা কিছু মন্দ পকহিয় তাই করতেন। নবাটের ছেলে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে সব পাপ করিয়েছিলেন পকহিয় তিনি তাঁর সেই সমস্ত পাপ ত্যাগ করলেন না।