2 Kings 15:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যোথম মাবুদের দৃষ্টিতে যা ন্যায্য, তা-ই করতেন; তাঁর পিতা উষিয় যে সমস্ত কাজ করতেন তিনিও সেই রকম কাজ করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর দৃষ্টিতে যা যা ঠিক, যোথম তাই করলেন, ঠিক যেভাবে তাঁর বাবা উষিয়ও করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোথম সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য, তাহাই করিতেন; আপন পিতা উষিয়ের সমস্ত কার্য্যানুসারে কার্য্য করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোথম সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য, তাহাই করিতেন; আপন পিতা উষিয়ের সমস্ত কার্যানুসারে কার্য করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর বাবা উষিয়ের মতই যোথম সদাপ্রভুর চোখে যা ভাল তা-ই করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর পিতা উষিয়ের মতই যোথম মাবুদের চোখে যা ভাল তা-ই করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতা উজ্জিয়র আদর্শ অনুসরণ করে তিনি পরমেশ্বরের প্রীতিজনক আচরণ করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোথম তাঁর পিতা উষিয়ের মতোই প্রভু নির্দেশিত কাজকর্ম করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোথম সদাপ্রভুর চোখে যা কিছু ঠিক তাই করতেন। তিনি তাঁর বাবা উষিয়ের কাজ অনুসরণ করেন সমস্ত কাজ করতেন।