2 Kings 15:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও সমস্ত উচ্চস্থলী উচ্ছিন্ন হয় নি; লোকেরা তখনও উচ্চস্থলীতে কোরবানী করতো ও ধূপ জ্বালাত। তিনি মাবুদের গৃহের উচ্চতর দ্বার নির্মাণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রতিমাপুজোর উঁচু উঁচু স্থানগুলি অবশ্য সরানো হয়নি; লোকজন তখনও সেখানে বলি উৎসর্গ করত ও ধূপ পোড়াত। যোথম সদাপ্রভুর মন্দিরের উপর দিকের দরজাটি আবার তৈরি করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি উচ্চস্থলী সকল উচ্ছিন্ন হয় নাই; লোকেরা তখনও উচ্চস্থলীতে বলিদান করিত ও ধূপ জ্বালাইত। তিনি সদাপ্রভুর গৃহের উচ্চতর দ্বার নির্ম্মাণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি উচ্চস্থলী সকল উচ্ছিন্ন হয় নাই; লোকেরা তখনও উচ্চস্থলীতে বলিদান করিত ও ধূপ জ্বালাইত। তিনি সদাপ্রভুর গৃহের উচ্চতর দ্বার নির্মাণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু উপাসনার উচুঁ স্থানগুলো তিনি ধ্বংস করেন নি। লোকেরা সেখানে পশু উৎসর্গ করতে ও ধূপ জ্বালাতে থাকল। যোথম সদাপ্রভুর ঘরের চারদিকের দেয়ালের উঁচু জায়গার ফটক মেরামত করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু এবাদতের উচুঁ স্থানগুলো তিনি ধ্বংস করেন নি। লোকেরা সেখানে পশু-কোরবানী করতে ও ধূপ জ্বালাতে থাকল। যোথম মাবুদের ঘরের চারদিকের দেয়ালের উঁচু জায়গার দরজা মেরামত করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু দেবস্থানগুলির উচ্ছেদ না হওয়ায় প্রজারা সেখানে নিয়মিত বলিদান ও ধূপ-দীপ জ্বেলে পূজা-অর্চনা করতে থাকে। রাজা যোথামই মন্দিরের উত্তর দিকের তোরণদ্বার নির্মাণ করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তিনিও মূর্ত্তি পূজোর জন্য নির্মিত উঁচু বেদীগুলো ধ্বংস করেন নি| তখনও পর্যন্ত এইসব বেদীতে লোকেরা বলিদান করত ও ধুপধূনো দিত| যোথম প্রভুর মন্দিরের ওপরের দরজাটি তৈরী করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উঁচু স্থানগুলিকে তখনও ধ্বংস করা হয়নি। লোকেরা তখনও সেই উঁচুঁ জায়গায় বলিদান করত ও ধূপ জ্বালাত। যোথম সদাপ্রভুর গৃহে উঁচু দরজা তৈরী করেছিলেন।