2 Kings 15:38 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যোথম তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন, আর তাঁর পূর্বপুরুষ দাউদের নগরে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে তাঁকে দাফন করা হল এবং তাঁর পুত্র আহস তাঁর পদে বাদশাহ্ হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোথম তাঁর পূর্বপুরুষদের সাথে চিরবিশ্রামে শায়িত হলেন এবং দাউদ-নগরে তাঁকে তাঁদের সঙ্গে কবর দেওয়া হল। তাঁর ছেলে আহস রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোথম আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, আর আপন পিতৃপুরুষ দায়ূদের নগরে আপন পিতৃলোকদের সহিত কবরপ্রাপ্ত হইলেন, এবং তাঁহার পুত্র আহস তাঁহার পদে রাজা হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোথম আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, আর আপন পিতৃপুরুষ দায়ূদের নগরে আপন পিতৃলোকদের সহিত কবর-প্রাপ্ত হইলেন, এবং তাঁহার পুত্র আহস তাঁহার পদে রাজা হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে যোথম তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাঁর পূর্বপুরুষ দায়ূদের শহরে তাঁকে তাঁর পূর্বপুরুষদের সংগে কবর দেওয়া হল। এর পরে তাঁর ছেলে আহস তাঁর জায়গায় রাজা হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে যোথম তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাঁর পূর্বপুরুষ দাউদের শহরে তাঁকে তাঁর পূর্বপুরুষদের সংগে দাফন করা হল। এর পরে তাঁর ছেলে আহস তাঁর জায়গায় বাদশাহ্ হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোথামের মৃত্যুর পর তাঁকে দাউদ নগরে রাজবংশের সমাধিক্ষেত্রে সমাধি দেওয়া হয়। তাঁর পুত্র আহস তাঁর সিংহাসনে বসেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোথমের মৃত্যু হলে তাঁকে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে দায়ুদ নগরীতে সমাধিস্থ করার পর তাঁর পুত্র আহস নতুন রাজা হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যোথম তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রায় গেলেন এবং তাঁর পূর্বপুরুষ দায়ূদের শহরে তাঁকে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে কবর দেওয়া হয়েছিল। তখন তাঁর ছেলে আহস তাঁর জায়গায় রাজা হলেন।