2 Kings 15:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও সমস্ত উচ্চস্থলী উচ্ছিন্ন হল না, তখনও লোকেরা উচ্চস্থলীতে কোরবানী করতো ও ধূপ জ্বালাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রতিমাপুজোর উঁচু উঁচু স্থানগুলি অবশ্য সরানো হয়নি; লোকজন তখনও সেখানে বলি উৎসর্গ করত ও ধূপ জ্বালাতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি উচ্চস্থলী সকল উচ্ছিন্ন হইল না, তখনও লোকেরা উচ্চস্থলীতে বলিদান করিত ও ধূপ জ্বালাইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি উচ্চস্থলী সকল উচ্ছিন্ন হইল না, তখনও লোকেরা উচ্চস্থলীতে বলিদান করিত ও ধূপ জ্বালাইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু উপাসনার উঁচু স্থানগুলো তিনি ধ্বংস করেন নি; লোকেরা সেখানে পশু উৎসর্গ করতে এবং ধূপ জ্বালাতে থাকল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু এবাদতের উঁচু স্থানগুলো তিনি ধ্বংস করেন নি; লোকেরা সেখানে পশু-কোরবানী করতে এবং ধূপ জ্বালাতে থাকল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু দেবস্থানগুলি উচ্ছেদ করা হয়নি, প্রজারা তখনও সেইসব স্থানে বলিদান ও পূজা-অর্চনা করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তিনি উঁচু বেদীগুলো ধ্বংস করেন নি| তখনও পর্যন্ত এই সব বেদীতে লোকরা বলিদান করত ও ধূপধুনো দিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও উপাসনার উঁচু স্থানগুলো ধ্বংস করা হয়নি; তখনো লোকেরা সেখানে বলিদান করত এবং ধূপ জ্বালাত।