2 Kings 15:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদার বাদশাহ্‌ অসরিয়ের আটত্রিশ বছরে ইয়ারাবিমের পুত্র জাকারিয়া ছয় মাস সামেরিয়াতে ইসরাইলে উপরে রাজত্ব করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার রাজা অসরিয়র রাজত্বকালের আটত্রিশতম বছরে যারবিয়ামের ছেলে সখরিয় শমরিয়ায় ইস্রায়েলের রাজা হলেন, এবং তিনি ছয় মাস রাজত্ব করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদা-রাজ অসরিয়ের আটত্রিশ বৎসরে যারবিয়ামের পুত্র সখরিয় ছয় মাস কাল শমরিয়াতে ইস্রায়েলের উপরে রাজত্ব করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদা-রাজ অসরিয়ের আটত্রিশ বৎসরে যারবিয়ামের পুত্র সখরিয় ছয় মাস কাল শমরিয়াতে ইস্রায়েলের উপরে রাজত্ব করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার রাজা অসরিয়ের রাজত্বের আটত্রিশ বছরের সময় যারবিয়ামের ছেলে সখরিয় শমরিয়াতে ইস্রায়েলের রাজা হয়ে ছয় মাস রাজত্ব করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার বাদশাহ্‌ অসরিয়ের রাজত্বের আটত্রিশ বছরের সময় ইয়ারাবিমের ছেলে জাকারিয়া সামেরিয়াতে ইসরাইলের বাদশাহ্‌ হয়ে ছয় মাস রাজত্ব করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ারাজ উৎসিয়ের রাজত্বকালে আটত্রিশ বছরে রাজা দ্বিতীয় যারবিয়ামের পুত্র সখরিয় ইসরায়েলের রাজা হন এবং রাজধানী শমরিয়ায় ছয় মাস রাজত্ব করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারবিয়ামের পুত্র সখরিয়, ইস্রায়েলের শমরিয়ায় ছ’মাস রাজত্ব করেছিলেন| তিনি অসরিয়ের যিহূদায় রাজত্ব কালের 38তম বছরে শমরিয়ার শাসক হয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার রাজা অসরিয়ের আটত্রিশ বছরে দিন কালে যারবিয়ামের ছেলে সখরিয় শমরিয়াতে ইস্রায়েলের উপর ছয় মাস রাজত্ব করেছিলেন।