2 Kings 16:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে ঊরিয় ইমাম একটি কোরবানগাহ্‌ তৈরি করলেন; বাদশাহ্‌ আহস দামেস্ক থেকে যা কিছু পাঠিয়েছিলেন, ইমাম ঊরিয় দামেস্ক থেকে বাদশাহ্‌ আহসের আগমনের আগেই সেই অনুসারে সকল কিছুই করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই দামাস্কাস থেকে রাজা আহসের পাঠানো সব পরিকল্পনা অনুসারেই যাজক ঊরিয় একটি যজ্ঞবেদি তৈরি করলেন এবং রাজা আহস ফিরে আসার আগেই সেটি সম্পূর্ণ করে ফেলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে ঊরিয় যাজক এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন; আহস রাজা দম্মেশক হইতে যাহা যাহা পাঠাইয়াছিলেন, ঊরিয় যাজক দম্মেশক হইতে আহস রাজার আগমনের পূর্ব্বেই তদনুসারে সকলই করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে ঊরিয় যাজক এক যজ্ঞবেদি নির্মাণ করিলেন; আহস রাজা দম্মেশক হইতে যাহা যাহা পাঠাইয়াছিলেন, ঊরিয় যাজক দম্মেশক হইতে আহস রাজার আগমনের পূর্বেই তদনুসারে সকলই করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দামেস্ক থেকে রাজা আহসের পাঠানো সমস্ত পরিকল্পনা মতই পুরোহিত ঊরিয় একটা বেদী তৈরী করলেন এবং রাজা আহস ফিরে আসবার আগেই তা শেষ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দামেস্ক থেকে বাদশাহ্‌ আহসের পাঠানো সমস্ত পরিকল্পনা মতই ইমাম উরিয়া একটা কোরবানগাহ্‌ তৈরী করলেন এবং বাদশাহ্‌ আহস ফিরে আসবার আগেই তা শেষ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আহস দামাসকাস থেকে ফিরে আসার আগেই উরিয় সেই নক্সা অনুযায়ী একটি বেদী তৈরী করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক ঊরিয় তখন আহস ফিরে আসার আগেই দম্মেশকের বেদীটির মতো অবিকল দেখতে আরেকটা বেদী বানিয়ে রাখলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দম্মেশক থেকে রাজা আহসের পাঠানো সব পরিকল্পনা মতই যাজক ঊরিয় একটা বেদী তৈরী করলেন এবং রাজা আহস দম্মেশক থেকে ফিরে আসবার আগেই তা শেষ করলেন।