2 Kings 16:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্ দামেস্ক থেকে আসলেন ও তিনি সেই কোরবানগাহ্ দেখলেন; আর বাদশাহ্ সেই কোরবানগাহ্র কাছে গিয়ে তার উপরে কোরবানী করতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই দামাস্কাস থেকে ফিরে এসে সেই যজ্ঞবেদিটি দেখে সেটির দিকে এগিয়ে গেলেন ও সেটির উপরে চড়ে বলি উৎসর্গ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা দম্মেশক হইতে আসিলেন ও রাজা সেই বেদি দেখিলেন; আর রাজা সেই বেদির নিকটে গিয়া তাহার উপরে বলিদান করিতে লাগিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা দম্মেশক হইতে আসিলেন ও তিনি সেই বেদি দেখিলেন; আর রাজা সেই বেদির নিকটে গিয়া তাহার উপরে বলিদান করিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দামেস্ক থেকে ফিরে এসে রাজা সেই বেদীটা দেখলেন এবং সেই বেদীর কাছে গিয়ে তার উপর উৎসর্গ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দামেস্ক থেকে ফিরে এসে বাদশাহ্ সেই কোরবানগাহ্টি দেখলেন এবং সেই কোরবানগাহের কাছে গিয়ে তার উপর কোরবানী করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দামাসকাস থেকে ফিরে এসে আহস দেখলেন বেদী তৈরী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দম্মেশক থেকে ফিরে এসে আহস সেই বেদীতে শস্য নৈবেদ্য ও হোমবলি দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দম্মেশক থেকে ফিরে এসে রাজা সেই বেদীটা দেখলেন এবং সেই বেদির কাছে গিয়ে তার উপর বলি উৎসর্গ করলেন।