2 Kings 16:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি সেই কোরবানগাহ্‌র উপরে তাঁর পোড়ানো-কোরবানী ও শস্য-উৎসর্গ করলেন, আর পানীয় নৈবেদ্য ঢাললেন এবং নিজের মঙ্গল-কোরবানীগুলোর রক্ত ছিটিয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাঁর হোমবলি ও দানা শস্যের বলি উৎসর্গ করলেন, পেয়-নৈবেদ্য ঢেলে দিলেন, এবং তাঁর মঙ্গলার্থক-নৈবেদ্যের রক্ত বেদিতে ছিটিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি সেই বেদির উপরে আপন হোমবলি ও ভক্ষ্য-নৈবেদ্য দগ্ধ করিলেন, আর পানীয় নৈবেদ্য ঢালিলেন, এবং আপন মঙ্গলার্থক বলি সকলের রক্ত প্রক্ষেপ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি সেই বেদির উপরে আপন হোমবলি ও ভক্ষ্য-নৈবেদ্য দগ্ধ করিলেন, আর পানীয় নৈবেদ্য ঢালিলেন, এবং আপন মঙ্গলার্থক বলি সকলের রক্ত প্রক্ষেপ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি সেখানে তাঁর পোড়ানো-উৎসর্গ, শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের অনুষ্ঠান করলেন এবং তাঁর যোগাযোগ-উৎসর্গের রক্তও ছিটিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি সেখানে তাঁর পোড়ানো-কোরবানী, শস্য-কোরবানী ও ঢালন-কোরবানী করলেন এবং তাঁর যোগাযোগ-কোরবানীর রক্তও ছিটিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তিনি সেই বেদীতে হোমবলি ও নৈবেদ্য উৎসর্গ করার পর সুরা উৎসর্গ করলেন। তারপর স্বস্ত্যয়ন বলির মেষের রক্ত বেদীর উপরে ছিটিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও তিনি ওই বেদীতে হোমবলি ও শস্য নৈবেদ্য পোড়ালেন| তিনি বেদীর ওপর পেয় নৈবেদ্য ঢাললেন এবং মঙ্গল নৈবেদ্যের রক্ত ছিটিয়ে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সেখানে তাঁর হোমবলি উৎসর্গ, শস্য উৎসর্গ ও পানীয় উৎসর্গ করলেন এবং তাঁর মঙ্গলার্থক উৎসর্গের রক্তও ছিটিয়ে দিলেন।