2 Kings 16:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আহস বিশ বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করে জেরুশালেমে ষোল বছর রাজত্ব করেন; তিনি তাঁর পূর্বপুরুষ দাউদের মত তাঁর আল্লাহ্‌ মাবুদের দৃষ্টিতে যা ন্যায্য তা করতেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আহস কুড়ি বছর বয়সে রাজা হলেন, এবং জেরুশালেমে তিনি ষোলো বছর রাজত্ব করলেন। তাঁর পূর্বপুরুষ দাউদের মতো তিনি তাঁর ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যা যা ভালো, তা করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আহস বিংশতি বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করিয়া যিরূশালেমে ষোল বৎসর কাল রাজত্ব করেন; তিনি আপন পিতৃপুরুষ দায়ূদের ন্যায় আপন ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য, তাহা করিতেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আহস বিংশতি বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করিয়া যিরূশালেমে ষোল বৎসর কাল রাজত্ব করেন; তিনি আপন পিতৃপুরুষ দায়ূদের ন্যায় আপন ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য, তাহা করিতেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বিশ বছর বয়সে রাজা হলেন এবং ষোল বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর পূর্বপুরুষ দায়ূদ যেমন সদাপ্রভুর চোখে যা ভাল তা করতেন আহস তেমন করতেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বিশ বছর বয়সে বাদশাহ্‌ হলেন এবং ষোল বছর জেরুজালেমে রাজত্ব করেছিলেন। তাঁর পূর্বপুরুষ দাউদ যেমন মাবুদের চোখে যা ভাল তা করতেন আহস তেমন করতেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আহস কুড়ি বছর বয়সে যিহুদীয়ার রাজা হন। তিনি ষোল বছর রাজত্ব করেন। তাঁর রাজধানী ছিল জেরুশালেম। তিনি তাঁর পূর্বপুরুষ রাজা দাউদের আদর্শ অনুসরণ না করে অন্যান্য
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আহস যখন রাজা হন সে সময়ে তাঁর বয়স ছিল 20 বছর| তিনি 16 বছর জেরুশালেমে রাজত্ব করেছিলেন| আহস তাঁর পূর্বপুরুষ দায়ুদের মত ছিলেন না, তিনি তাঁর রাজত্ব কালে প্রভুর অভিপ্রেত কাজকর্ম করেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আহস কুড়ি বছর বয়সে রাজত্ব করতে শুরু করেন এবং তিনি ষোল বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। আহস তাঁর পূর্বপুরুষ দায়ূদ যেমন তাঁর ঈশ্বর সদাপ্রভুর চোখে যা ভাল তাই করতেন, তিনি তেমন করতেন না।