2 Kings 16:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে অরামের বাদশাহ্‌ রৎসীন এলৎ নগর পুনর্বার অরামের বশীভূত করে ইহুদীদের এলৎ থেকে দূর করে দিলেন; আর অরামীয়েরা এলতে এসে সেখানে বাস করতে লাগল, আজও করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় অরামের রাজা রৎসীন যিহূদার লোকজনকে তাড়িয়ে দিয়ে এলৎ নগরটি আরেকবার অরামের অধিকারে নিয়ে এলেন। ইদোমীয়রা পরে এলতে গিয়ে আজও পর্যন্ত সেখানেই বসবাস করে চলেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে অরাম-রাজ রৎসীন এলৎ নগর পুনর্ব্বার অরামের বশীভূত করিয়া যিহূদীদিগকে এলৎ হইতে দূর করিয়া দিলেন; আর অরামীয়েরা এলতে আসিয়া সেখানে বাস করিতে লাগিল, অদ্যাপি করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে অরাম-রাজ রৎসীন এলৎ নগর পুনর্বার অরামের বশীভূত করিয়া যিহূদীদিগকে এলৎ হইতে দূর করিয়া দিলেন; আর অরামীয়েরা এলতে আসিয়া সেখানে বাস করিতে লাগিল, অদ্যাপি করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সময় অরামের রাজা রৎসীন এলৎ শহর থেকে যিহূদার লোকদের তাড়িয়ে দিয়ে সেটা আবার অরামের অধীনে নিয়ে আসলেন। তারপর ইদোমীয়েরা এলতে গিয়ে বাস করতে শুরু করল। এখনও তারা সেখানেই বাস করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সময় সিরিয়ার বাদশাহ্‌ রৎসীন এলৎ শহর থেকে এহুদার লোকদের তাড়িয়ে দিয়ে সেটা আবার সিরিয়ার অধীনে নিয়ে আসলেন। তারপর ইদোমীয়রা এলতে গিয়ে বাস করতে শুরু করল। এখনও তারা সেখানেই বাস করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সময় ইদোমের রাজা এলাৎ নগরটি আবার দখল করে নেন এবং সেখান থেকে যিহুদীয়ার লোকদের তাড়িয়ে দেন। ইদোমীরা এলাৎ-এ এসে বসবাস করতে থাকে। আজও তারা সেখানেই আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু, সেই সময়ে, অরামরাজ রৎসীন যিহূদার লোকদের যারা সেখানে বাস করত তাদের তাড়িয়ে এলত্‌ দখল করেন| এরপর অরামীয়রা এলতে বসবাস শুরু করে এবং তারা এখনো সেখানেই আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন অরামের রাজা রৎসীন এলৎ শহর আবার অরামের অধীনে নিয়ে আসলেন এবং এলৎশহর থেকে যিহূদার লোকদের তাড়িয়ে দিলেন। তারপর অরামীয়েরা এলতে গেলো, যেখানে আজও তারা বাস করছে।