2 Kings 16:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আহস আসেরিয়ার বাদশাহ্‌ তিগ্লৎ-পিলেষরের কাছে দূত পাঠিয়ে এই কথা বললেন, আমি আপনার গোলাম ও আপনার পুত্র, আপনি এসে অরামের বাদশাহ্‌র ও ইসরাইলের বাদশাহ্‌র হাত থেকে আমাকে উদ্ধার করুন, তারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আহস এই কথা বলার জন্য আসিরিয়ার রাজা তিগ্লৎ-পিলেষরের কাছে দূত পাঠালেন, “আমি আপনার দাস ও কেনা গোলাম। আপনি এখানে এসে, যারা আমাকে আক্রমণ করছে, সেই অরামের রাজা ও ইস্রায়েলের রাজার হাত থেকে আমাকে উদ্ধার করুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আহস অশূর-রাজ তিগ্লৎ-পিলেষরের নিকটে দূত পাঠাইয়া এই কথা বলিলেন, আমি আপনার দাস ও আপনার পুত্র, আপনি আসিয়া অরামের রাজার হস্ত হইতে ও ইস্রায়েলের রাজার হস্ত হইতে আমাকে নিস্তার করুন, তাহারা আমার বিরুদ্ধে উঠিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আহস অশূর-রাজ তিগ্লৎ-পিলেষরের নিকটে দূত পাঠাইয়া এই কথা বলিলেন, আমি আপনার দাস ও আপনার পুত্র, আপনি আসিয়া অরামের রাজার হস্ত হইতে ও ইস্রায়েলের রাজার হস্ত হইতে আমাকে নিস্তার করুন, তাহারা আমার বিরুদ্ধে উঠিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে আহস আসিরিয়ার রাজা তিগ্লৎ-পিলেষরের কাছে এই কথা বলতে লোক পাঠিয়ে দিলেন, “আমি আপনার দাস ও আপনার পুত্র। আপনি এসে অরামের রাজা ও ইস্রায়েলের রাজার হাত থেকে আমাকে রক্ষা করুন। তারা আমাকে আক্রমণ করেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে আহস আশেরিয়ার বাদশাহ্‌ তিগ্লৎ-পিলেষরের কাছে এই কথা বলতে লোক পাঠিয়ে দিলেন, “আমি আপনার গোলাম ও আপনার পুত্র। আপনি এসে সিরিয়ার বাদশাহ্‌ ও ইসরাইলের বাদশাহ্‌র হাত থেকে আমাকে রক্ষা করুন। তারা আমাকে আক্রমণ করেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আহস সিরিয়ার রাজা তিগলাৎ পিলেশরের কাছে দূতমুখে আবেদন জানালেনঃ আমি আপনার অনুগত দাস। আপনি এসে আমাকে সিরিয়ার রাজা ও ইসরায়েলরাজের হাত থেকে উদ্ধার করুন। তারা আমাকে আক্রমণ করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আহস অশূররাজ তিগ্লত্‌-পিলেষরের কাছে দূত পাঠিয়ে জানালেন, “আমি আপনার দাসানুদাস| আমাকে আপনার সন্তান জ্ঞান করে অরামের রাজা এবং ইস্রায়েলের রাজার হাত থেকে রক্ষা করুন! এরা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আহস অশূরের রাজা তিগ্লৎ-পিলেষরের কাছে এই কথা বলতে লোক পাঠিয়ে দিলেন, “আমি আপনার দাস এবং আপনার ছেলে। আপনি আসুন এবং অরামের রাজার হাত থেকে এবং ইস্রায়েলের রাজার হাত থেকে আমাকে রক্ষা করুন, যারা আমাকে আক্রমণ করেছে।”