2 Kings 17:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদার বাদশাহ্‌ আহসের বারো বছরের রাজত্বের সময় এলার পুত্র হোসিয়া সামেরিয়াতে ইসরাইলে রাজত্ব করতে আরম্ভ করেন এবং নয় বছরকাল রাজত্ব করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার রাজা আহসের রাজত্বকালের দ্বাদশতম বছরে এলার ছেলে হোশেয় শমরিয়ায় ইস্রায়েলের রাজা হলেন, এবং তিনি নয় বছর রাজত্ব করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদা-রাজ আহসের দ্বাদশ বৎসরে এলার পুত্র হোশেয় শমরিয়াতে ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং নয় বৎসর কাল রাজত্ব করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদা-রাজ আহসের দ্বাদশ বৎসরে এলার পুত্র হোশেয় শমরিয়াতে ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং নয় বৎসর কাল রাজত্ব করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার রাজা আহসের রাজত্বের বারো বছরের সময় এলার ছেলে হোশেয় শমরিয়াতে ইস্রায়েলের রাজা হলেন। তিনি নয় বছর রাজত্ব করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার বাদশাহ্‌ আহসের রাজত্বের বারো বছরের সময় এলার ছেলে হোশেয় সামেরিয়াতে ইসরাইলের বাদশাহ্‌ হলেন। তিনি নয় বছর রাজত্ব করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ারাজ আহসের রাজত্বের দ্বাদশ বছরে এলার পুত্র হোশেয় ইসরায়েলের রাজা হন এবং নয় বছর রাজত্ব করেন। তাঁর রাজধানী ছিল শমরিয়ায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা আহসের যিহূদায় রাজত্বকালের 12তম বছরে এলার পুত্র হোশেয় শমরিয়াতে ইস্রায়েলের রাজা হলেন এবং 9 বছর রাজত্ব করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার রাজা আহসের রাজত্বের বারো বছরের দিন এলার ছেলে হোশেয় রাজত্ব করতে শুরু করেন। তিনি নয় বছর শমরিয়াতে ইস্রায়েলের ওপর রাজত্ব করেছিলেন।