2 Kings 17:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ তাদের সম্মুখ থেকে যে জাতিদের নির্বাসিত করেছিলেন, তারা তাদের মত সেখানকার সকল উচ্চস্থলীতে ধূপ জ্বালাতো এবং দুষ্কর্ম করে মাবুদকে অসন্তুষ্ট করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রতিমাপুজোর উঁচু উঁচু স্থানগুলিতে তারা সেইসব পরজাতি লোকজনের মতো ধূপ জ্বালাতো, যাদের সদাপ্রভু তাদের সামনে থেকে দূর করে দিলেন। তারা এমন সব মন্দ কাজ করল, যা সদাপ্রভুর ক্রোধ জাগিয়ে তুলেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু তাহাদের সম্মুখ হইতে যে জাতিদিগকে নির্ব্বাসিত করিয়াছিলেন, তাহারা তাহাদের ন্যায় তথাকার সকল উচ্চস্থলীতে ধূপ জ্বালাইত, এবং দুষ্ক্রিয়া করিয়া সদাপ্রভুকে অসন্তুষ্ট করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু তাহাদের সম্মুখ হইতে যে জাতিদিগকে নির্বাসিত করিয়াছিলেন, তাহারা তাহাদের ন্যায় তথাকার সকল উচ্চস্থলীতে ধূপ জ্বালাইত, এবং দুষ্ক্রিয়া করিয়া সদাপ্রভুকে অসন্তুষ্ট করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সব জাতিকে সদাপ্রভু তাদের সামনে থেকে তাড়িয়ে দিয়েছিলেন তাদের মত করে তারাও প্রত্যেকটা পূজার উঁচু স্থানে ধূপ জ্বালাত। এছাড়া তারা আরও খারাপ কাজ করে সদাপ্রভুকে অসন্তুষ্ট করে তুলেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সব জাতিকে মাবুদ তাদের সামনে থেকে তাড়িয়ে দিয়েছিলেন তাদের মত করে তারাও প্রত্যেকটা পূজার উঁচু স্থানে ধূপ জ্বালাত। এছাড়া তারা আরও খারাপ কাজ করে মাবুদকে রাগিয়ে তুলেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের এদেশ দেবার জন্য পরমেশ্বর যে সমস্ত জাতিকে এদেশ থেকে বিতাড়িত করেছিলেন, ইসরায়েলীরা তাদের রীতি অনুসরণ করে সমস্ত দেবস্থানে ধূপ-ধুনো দিত। এই সমস্ত পাপাচরণ করে তারা প্রভু পরমেশ্বরকে ক্রুদ্ধ করে তুলেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সব জায়গায় তারা প্রভু কর্ত্তক বিতাড়িত অন্যান্য জাতির মত ধুপধূনো দিতে শুরু করেছিল, যার ফলে প্রভু ক্রুদ্ধ হয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে সব জাতিকে সদাপ্রভু তাদের সামনে থেকে বের করে দিয়েছিলেন তাদের মত তারাও প্রত্যেকটি উঁচু স্থানে ধূপ জ্বালাত। এছাড়া ইস্রায়েলীয়রা আরও খারাপ কাজ করে সদাপ্রভুকে অসন্তুষ্ট করত।