2 Kings 17:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তারা কথা শোনল না, তাদের যে পূর্ব-পুরুষেরা তাদের আল্লাহ্ মাবুদের উপর বিশ্বাস করতো না, তাদের ঘাড়ের মত স্ব স্ব ঘাড় শক্ত করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তারা তা শোনেওনি এবং তাদের সেই পূর্বপুরুষদের মতো তারাও একগুঁয়েমি করল, যারা তাদের ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস করতে ব্যর্থ হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহারা কথা শুনিল না, তাহাদের যে পিতৃপুরুষেরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস করিত না, তাহাদের গ্রীবার ন্যায় আপন আপন গ্রীবা শক্ত করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহারা কথা শুনিল না, তাহাদের যে পিতৃপুরুষেরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস করিত না, তাহাদের গ্রীবার ন্যায় আপন আপন গ্রীবা শক্ত করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তারা সেই কথায় কান দেয় নি। তাদের পূর্বপুরুষেরা যারা তাদের ঈশ্বর সদাপ্রভুর উপর নির্ভর করত না, তাদের মতই তারা একগুঁয়েমি করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তারা সেই কথায় কান দেয় নি। তাদের পূর্বপুরুষেরা যারা তাদের মাবুদ আল্লাহ্র উপর ভরসা করত না, তাদের মতই তারা একগুঁয়েমি করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তারা সেকথা গ্রাহ্য করল না। তাদের আরাধ্য পরমেশ্বরে আস্থাহীন পূর্বপুরুষদের মত তারাও ছিল অবাধ্য একগুঁয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তবুও লোকরা কর্ণপাত করেনি| তারা তাদের পূর্বপুরুষদের মতই গোঁযার্তুমি করে প্রভু, তাদের ঈশ্বরের অবজ্ঞা করেছে, তাঁর প্রতি আস্থা রাখেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তারা সেই কথা শোনেনি; তার পরিবর্তে তারা তাদের পূর্বপুরুষেরা যারা নিজেদের ঈশ্বর সদাপ্রভুর উপর নির্ভর করত না, তাদের মতই তারা চলত।