2 Kings 17:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তাদের আল্লাহ্‌ মাবুদের সমস্ত হুকুম ত্যাগ করে নিজেদের জন্য ছাঁচে ঢালা বাছুরটির দু’টি মূর্তি তৈরি করেছিল, আশেরা-মূর্তিও তৈরি করেছিল এবং আসমানের সমস্ত বাহিনীর কাছে সেজ্‌দা করতো ও বালদেবের সেবা করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর সব আদেশ ত্যাগ করল এবং নিজেদের জন্য বাছুরের আকৃতিবিশিষ্ট দুটি প্রতিমার মূর্তি ও আশেরার একটি খুঁটি তৈরি করে নিয়েছিল। তারা আকাশের সব তারকাদলের কাছে মাথা নত করত, ও বায়ালদেবেরও পুজো করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা আপন ঈশ্বর সদাপ্রভুর সমস্ত আজ্ঞা ত্যাগ করিয়া আপনাদের জন্য ছাঁচে ঢালা প্রতিমা, দুই গোবৎস, নির্ম্মাণ করিয়াছিল, আশেরা-মূর্ত্তিও নির্ম্মাণ করিয়াছিল, এবং আকাশের সমস্ত বাহিনীর কাছে প্রণিপাত ও বালদেবের সেবা করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা আপন ঈশ্বর সদাপ্রভুর সমস্ত আজ্ঞা ত্যাগ করিয়া আপনাদের জন্য ছাঁচে ঢালা প্রতিমা, দুই গোবৎস, নির্মাণ করিয়াছিল, আশেরা-মূর্তিও নির্মাণ করিয়াছিল, এবং আকাশের সমস্ত বাহিনীর কাছে প্রণিপাত ও বালদেবের সেবা করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর সমস্ত আদেশ ত্যাগ করে নিজেদের জন্য ছাঁচে ফেলে দু’টা বাছুরের মূর্তি এবং একটা আশেরা-খুঁটি তৈরী করে নিয়েছিল। তারা আকাশের তারাগুলোর পূজা করত এবং বাল দেবতার সেবা করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তাদের মাবুদ আল্লাহ্‌র সমস্ত হুকুম ত্যাগ করে নিজেদের জন্য ছাঁচে ফেলে দু’টা বাছুরের মূর্তি এবং একটা আশেরা-খুঁটি তৈরী করে নিয়েছিল। তারা আকাশের তারাগুলোর পূজা করত এবং বাল দেবতার সেবা করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তাদের প্রভু পরমেশ্বরের সমস্ত বিধান ভঙ্গ করে পূজা করার জন্য ধাতু দিয়ে দুটি বৃষ মূর্তি তৈরী করল, সেইসাথে দেবী আশেরারও একটি প্রতীক করল। আকাশের গ্রহ নক্ষত্র ও বেলদেবেরও পূজা করত তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, তাদের ঈশ্বরের আদেশ অস্বীকার করে লোকরা সোনার বাছুর তৈরী করেছে| আশেরার খুঁটি পুঁতেছে; আকাশের চাঁদ, তারা, বাল মূর্ত্তিকে পূজা দিয়েছে;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা নিজেদের ঈশ্বর সদাপ্রভুর সমস্ত আদেশ ত্যাগ করে নিজেদের জন্য ছাঁচ দিয়ে বানানো ধাতু দিয়ে দুইটি বাছুরের মূর্ত্তি তৈরী করে পূজা করত। একটা আশেরা মূর্তিও তৈরী করেছিল এবং তারা আকাশের সমস্ত বাহিনীরপূজো করত এবং বাল দেবতার পূজা করত।