2 Kings 17:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য মাবুদ ইসরাইলের উপর অতিশয় ক্রুদ্ধ হয়ে তাদেরকে তাঁর দৃষ্টিসীমা থেকে দূর করলেন; কেবল এহুদা বংশ ছাড়া আর কেউ অবশিষ্ট থাকলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই সদাপ্রভু ইস্রায়েলের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তাঁর উপস্থিতি থেকে তাদের দূর করে দিলেন। একমাত্র যিহূদা বংশ অবশিষ্ট ছিল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য সদাপ্রভু ইস্রায়েলের উপরে অতিশয় ক্রুদ্ধ হইয়া তাহাদিগকে আপনার দৃষ্টিগোচর হইতে দূর করিলেন; কেবল যিহূদা বংশ ব্যতীত আর কেহ অবশিষ্ট থাকিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য সদাপ্রভু ইস্রায়েলের উপরে অতিশয় ক্রুদ্ধ হইয়া তাহাদিগকে আপনার দৃষ্টিগোচর হইতে দূর করিলেন; কেবল যিহূদা বংশ ব্যতীত আর কেহ অবশিষ্ট থাকিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই ইস্রায়েলের লোকদের উপর সদাপ্রভু ভীষণ অসন্তুষ্ট হয়ে তাঁর সামনে থেকে তাঁদের দূর করে দিলেন। বাকী ছিল কেবল যিহূদা-গোষ্ঠী,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই ইসরাইলের লোকদের উপর মাবুদ রাগ হয়ে তাঁর সামনে থেকে তাঁদের দূর করে দিলেন। বাকী ছিল কেবল এহুদা-গোষ্ঠী,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ক্রোধে তিনি ইসরায়েলীদের তাঁর সান্নিধ্য থেকে দূর করে দিলেন। শুধুমাত্র যিহুদীয়া রাজ্য নিষ্কৃতি পেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের নিজের চোখের সামনে থেকে সরিয়ে দিয়েছিলেন| যিহূদার পরিবারগোষ্ঠী ছাড়া আর কোন ইস্রায়েলীয় পরিবারই প্রভুর কোপ দৃষ্টি থেকে রক্ষা পায়নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই জন্য ইস্রায়েলের লোকদের উপর সদাপ্রভু ভীষণ রেগে গিয়ে তাঁর সামনে থেকে তাঁদের দূরে সরিয়ে দিলেন। সেখানে কেবল যিহূদা গোষ্ঠী ছাড়া আর কেউ ছিল না।