2 Kings 17:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এহুদাও তার আল্লাহ্ মাবুদের হুকুম পালন না করে ইসরাইলের হুকুম করা বিধি অনুসারে চলতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং এমনকি যিহূদাও তাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ পালন করেননি। ইস্রায়েলের শুরু করা প্রথা তারাও অনুসরণ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদাও আপন ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা পালন না করিয়া ইস্রায়েলের আদিষ্ট বিধি অনুসারে চলিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদাও আপন ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা পালন না করিয়া ইস্রায়েলের আদিষ্ট বিধি অনুসারে চলিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যিহূদা-গোষ্ঠীও তাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ মত না চলে ইস্রায়েল যা করত তারাও তা-ই করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু এহুদা-গোষ্ঠীও তাদের মাবুদ আল্লাহ্র হুকুম মত না চলে ইসরাইল যা করত তারাও তা-ই করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যিহুদীয়ার লোকেরাও তাদের আরাধ্য প্রভু পরমেশ্বরের বিধান মেনে চলত না। তারাও ইসরায়েলীদের মত অন্য জাতির কাছ থেকে নেওয়া আচার-অনুষ্ঠান অনুকরণ করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার লোকরাও নির্দোষ ছিল না, তারাও প্রভু, তাদের ঈশ্বরের আদেশগুলো মানেনি এবং ইস্রায়েলের বাসিন্দাদের মতই পাপাচরণে লিপ্ত হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমনকি যিহূদা গোষ্ঠীও তাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ পালন করলো না কিন্তু তার পরিবর্তে ইস্রায়েল যা করত সেই বিধি অনুযায়ী চলতে লাগল।