2 Kings 17:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা-ই করতেন বটে, কিন্তু তাঁর আগে ইসরাইলের যে বাদশাহ্রা ছিলেন তাঁদের মত নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর দৃষ্টিতে যা যা মন্দ, তিনি তাই করলেন, তবে ইস্রায়েলে তাঁর পূর্বসূরি রাজাদের মতো তা করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহা করিতেন বটে, কিন্তু তাঁহার পূর্ব্বে ইস্রায়েলের যে রাজগণ ছিলেন, তাঁহাদের ন্যায় নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহা করিতেন বটে, কিন্তু তাঁহার পূর্বে ইস্রায়েলের যে রাজগণ ছিলেন তাঁহাদের ন্যায় নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর চোখে যা মন্দ তিনি তা-ই করতেন, তবে ইস্রায়েলের আগের রাজাদের মত নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের চোখে যা খারাপ তিনি তা-ই করতেন, তবে ইসরাইলের আগের বাদশাহ্দের মত নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনিও প্রভু পরমেশ্বরের অপ্রীতিজনক কাজ করেছিলেন কিন্তু তাঁর আগে যারা ইসরায়েলের রাজা ছিলেন, তাঁদের মত অত পাপ তিনি করেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদিও হোশেয় সে সব কাজ করেছিলেন, প্রভুর দ্বারা যে সব কাজ ভুল বলে গণ্য হত, তবু তিনি তাঁর পূর্ববর্তী ইস্রায়েলের রাজাদের মত খারাপ ছিলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর চোখে যা কিছু মন্দ তিনি তাই করতেন, কিন্তু তাঁর আগে ইস্রায়েলে যে সব রাজারা ছিলেন, তাদের মত নয়।