2 Kings 17:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তিনি দাউদের কুল থেকে ইসরাইলকে ছিঁড়ে নেবার পর তারা নবাটের পুত্র ইয়ারাবিমকে বাদশাহ্‌ করেছিল; আর ইয়ারাবিম মাবুদের পিছনে চলা থেকে ইসরাইলকে সরিয়ে নিয়ে তাদেরকে মহা-গুনাহ্‌ করিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তিনি ইস্রায়েলকে দাউদের কুল থেকে ছিঁড়ে আলাদা করলেন, তখন তারা নবাটের ছেলে যারবিয়ামকে তাদের রাজা করল। যারবিয়াম সদাপ্রভুর পথ থেকে সরে যেতে ইস্রায়েলকে প্রলুব্ধ করল এবং তাদের দিয়ে মহাপাপ করিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তিনি দায়ূদের কুল হইতে ইস্রায়েলকে ছিঁড়িয়া লইলে পর তাহারা নবাটের পুত্র যারবিয়ামকে রাজা করিয়াছিল; আর যারবিয়াম সদাপ্রভুর অনুগমন হইতে ইস্রায়েলকে পরাঙ্মুখ করিয়া তাহাদিগকে মহাপাপ করাইয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তিনি দায়ূদের কুল হইতে ইস্রায়েলকে ছিঁড়িয়া লইলে পর তাহারা নবাটের পুত্র যারবিয়ামকে রাজা করিয়াছিল; আর যারবিয়াম সদাপ্রভুর অনুগমন হইতে ইস্রায়েলকে পরাঙ্মুখ করিয়া তাহাদিগকে মহাপাপ করাইয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু দায়ূদের বংশ থেকে যখন ইস্রায়েলকে ছিঁড়ে নিয়ে আলাদা করে ফেলেছিলেন তখন তারা নবাটের ছেলে যারবিয়ামকে তাদের রাজা করেছিল। যারবিয়াম ইস্রায়েলকে সদাপ্রভুর পথে চলা থেকে সরিয়ে নিয়ে তাদের দিয়ে মহা পাপ করিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ দাউদের বংশ থেকে যখন ইসরাইলকে ছিঁড়ে নিয়ে আলাদা করে ফেলেছিলেন তখন তারা নবাটের ছেলে ইয়ারাবিমকে তাদের বাদশাহ্‌ করেছিল। ইয়ারাবিম ইসরাইলকে মাবুদের পথে চলা থেকে সরিয়ে নিয়ে তাদের দিয়ে মহা গুনাহ্‌ করিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর যিহুদীয়া থেকে ইসরায়েলকে বিচ্ছিন্ন করার পর ইসরায়েলীরা নবাটের পুত্র যারবিয়ামকে তাদের রাজা করল। যারবিয়ামের প্ররোচনায় তারা পরমেশ্বরকে পরিত্যাগ করে মহাপাপে লিপ্ত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ইস্রায়েলীয়দের দায়ুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করেন এবং ইস্রায়েলীয়রা নবাটের পুত্র যারবিয়ামকে তাদের রাজা করেন| আর যারবিয়াম ইস্রায়েলীয়দের প্রভু নির্দেশিত পথ থেকে দূরে সরিয়ে এনে ভয়ঙ্কর সমস্ত পাপের পথে নিয়ে যান ও তাদের পাপাচরণে বাধ্য করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু দায়ূদের বং শ থেকে যখন ইস্রায়েলকে ছিঁড়ে আলাদা করলেন, তখন তারা নবাটের ছেলে যারবিয়ামকে তাদের রাজা করেছিল। যারবিয়াম ইস্রায়েলকে সদাপ্রভুর পথ থেকে সরিয়ে নিয়ে তাদের দিয়ে মহাপাপ করিয়েছিলেন।