2 Kings 17:22 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়ারাবিম যেসব গুনাহ্ করেছিলেন, বনি-ইসরাইল তাঁর সেসব গুনাহ্ পথে চলতো, সেসব থেকে ফিরল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীরা নাছোড়বান্দা মনোভাব নিয়ে যারবিয়ামের করা সব পাপে লিপ্ত হল এবং সেগুলি থেকে ততদিন ফিরে আসেনি
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যারবিয়াম যে সকল পাপ করিয়াছিলেন, ইস্রায়েল-সন্তানগণ তাঁহার সেই সমস্ত পাপপথে চলিত, সে সকল হইতে ফিরিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যারবিয়াম যে সকল পাপ করিয়াছিলেন, ইস্রায়েল-সন্তানগণ তাঁহার সেই সমস্ত পাপ পথে চলিত, সেই সকল হইতে ফিরিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের লোকেরা যারবিয়ামের সমস্ত পাপের পথে চলেছিল, তা থেকে ফিরে আসে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের লোকেরা ইয়ারাবিমের সমস্ত গুনাহের পথে চলেছিল, তা থেকে ফিরে আসে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যারবিয়ামের অনুসরণে সব রকম পাপাচরণ করতে থাকল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলের লোকেরা যারবিয়ামের সমস্ত পাপের পথ অনুসরণ করেছিল। তারা সে সব থেকে ফিরে আসে নি।