2 Kings 17:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আসেরিয়ার বাদশাহ্ ব্যাবিলন, কূথা, অব্বা, হমাৎ ও সফর্বয়িম থেকে লোক আনিয়ে বনি-ইসরাইলদের পরিবর্তে তাদেরকে সামেরিয়ার নগরগুলোতে বসিয়ে দিলেন; তাতে তারা সামেরিয়া অধিকার করে সেখানকার নগরগুলোতে বাস করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আসিরিয়ার রাজা ব্যাবিলন, কূথা, অব্বা, হমাৎ ও সফর্বয়িম থেকে লোকজন এনে ইস্রায়েলীদের পরিবর্তে শমরিয়ার বিভিন্ন নগরে তাদের বসিয়ে দিলেন। তারা শমরিয়া দখল করে সেখানকার নগরগুলিতে বসবাস করতে শুরু করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অশূরের রাজা বাবিল, কূথা, অব্বা, হমাৎ ও সফর্বমিয় হইতে লোক আনাইয়া ইস্রায়েল-সন্তানগণের পরিবর্ত্তে তাহাদিগকে শমরিয়ার নগরসমূহে বসাইয়া দিলেন; তাহাতে তাহারা শমরিয়া অধিকার করিয়া তথাকার নগরসমূহে বসতি করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অশূরের রাজা বাবিল, কূথা, অব্বা, হমাৎ ও সফর্বয়িম হইতে লোক আনাইয়া ইস্রায়েল-সন্তানগণের পরিবর্তে তাহাদিগকে শমরিয়ার নগরসমূহে বসাইয়া দিলেন; তাহাতে তাহারা শমরিয়া অধিকার করিয়া তথাকার নগরসমূহে বসতি করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আসিরিয়ার রাজা ইস্রায়েলের লোকদের জায়গা পূরণ করবার জন্য বাবিল, কূথা, অব্বা, হমাৎ ও সফর্বয়িম থেকে লোক আনিয়ে শমরিয়ার শহর ও গ্রামগুলোতে বসিয়ে দিলেন। তারা সেই সব জায়গায় বাস করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আশেরিয়ার বাদশাহ্ ইসরাইলের লোকদের জায়গা পূরণ করবার জন্য ব্যাবিলন, কূথা, অব্বা, হামা ও সফর্বয়িম থেকে লোক আনিয়ে সামেরিয়ার শহর ও গ্রামগুলোতে বসিয়ে দিলেন। তারা সেই সব জায়গায় বাস করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আসিরিয়ার সম্রাট ব্যাবিলন, কুথ, ইব্হা, হামাথ, সফারভায়িম প্রভৃতি শহর থেকে লোক এনে নির্বাসিত ইসরায়েলীদের দেশ, শমরিয়ার বিভিন্ন স্থানে বসতি করালেন। এই সমস্ত জনপদ দখল করে তারা বসবাস করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়দের হাত থেকে শমরিয়া অধিকার করে নিয়ে অশূরের রাজা বাবিল, কূথা, অব্বা, হমাৎ ও সফর্বয়িম থেকে নতুন বাসিন্দা নিয়ে এসে তাদের শমরিয়া ও তার আশেপাশের শহরগুলোয় বসিয়ে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অশূরের রাজা ইস্রায়েলের লোকদের বদলে বাবিল, কূথা, অব্বা, হমাৎ ও সফর্বয়িম থেকে লোক নিয়ে এসে শমরিয়ার নগরগুলিতে বসিয়ে দিলেন। তারা শমরিয়া অধিকার করে সেই সব জায়গায় বসবাস করতে লাগল।