2 Kings 17:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেখানে তাদের বাস করার প্রথম দিকে তারা মাবুদকে ভয় করতো না, এজন্য মাবুদ তাদের মধ্যে সিংহ পাঠালেন এবং সিংহেরা কোন কোন লোককে হত্যা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রথম প্রথম সেখানে থাকার সময় তারা সদাপ্রভুর আরাধনা করেননি; তাই তিনি তাদের মধ্যে কয়েকটি সিংহ পাঠিয়ে দিলেন এবং সিংহগুলি লোকদের মধ্যে কয়েকজনকে মেরে ফেলেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেখানে তাহাদের বাসের আরম্ভ কালে তাহারা সদাপ্রভুকে ভয় করিত না, এই জন্য সদাপ্রভু তাহাদের মধ্যে সিংহ পাঠাইলেন, এবং সিংহেরা কোন কোন লোককে বধ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেখানে তাহাদের বাসের আরম্ভ কালে তাহারা সদাপ্রভুকে ভয় করিত না, এই জন্য সদাপ্রভু তাহাদের মধ্যে সিংহ পাঠাইলেন, এবং সিংহেরা কোন কোন লোককে বধ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে বাস করবার প্রথম দিকে তারা সদাপ্রভুর উপাসনা করত না, তাই তিনি তাদের মধ্যে সিংহ পাঠিয়ে দিলেন। সেগুলো তাদের কিছু লোককে মেরে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে বাস করবার প্রথম দিকে তারা মাবুদের এবাদত করত না, তাই তিনি তাদের মধ্যে সিংহ পাঠিয়ে দিলেন। সেগুলো তাদের কিছু লোককে মেরে ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখানে আসার পর প্রথম দিকে তারা প্রভু পরমেশ্বরকে মানত না। তাই প্রভু তাদের মধ্যে এক পাল সিংহ পাঠিয়ে দিলেন। সিংহের আক্রমণে তাদের মধ্যে কিছু লোক মারা পড়ল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সমস্ত লোক শমরিয়ায় এসে প্রভুকে অবজ্ঞা করলে প্রভু তাদের আক্রমণ করার জন্য সিংহ পাঠিয়ে দিলেন| ফলস্বরূপ সিংহের আক্রমণে এদের কিছু লোক মারা পড়ল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে তারা বসবাস করবার প্রথম দিকের দিনের তারা সদাপ্রভুর সম্মান করত না, তাই সদাপ্রভু তাদের মধ্যে সিংহ পাঠিয়ে দিলেন, যেগুলি তাদের কিছু লোককে মেরে ফেলল।