2 Kings 17:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব লোকেরা আসেরিয়ার বাদশাহ্কে বললো, আপনি যে জাতিদেরকে নির্বাসিত করে সামেরিয়ায় সকল নগরে বসিয়ে দিয়েছেন, তারা সেই দেশের আল্লাহ্র বিধান জানে না; এজন্য তিনি তাদের মধ্যে সিংহ পাঠিয়েছেন এবং দেখুন, সিংহেরা তাদেরকে মেরে ফেলছে, কেননা তারা সেই দেশের আল্লাহ্র বিধান জানে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আসিরিয়ার রাজাকে সেই খবর দেওয়া হল: “যে লোকজনকে আপনি শমরিয়ায় পাঠিয়ে সেখানে তাদের পুনর্বাসন দিয়েছেন, তারা জানে না, সেই দেশের দেবতা ঠিক কী চান। তিনি তাদের মধ্যে কয়েকটি সিংহ পাঠিয়েছেন, যারা লোকজনকে মেরে ফেলছে, কারণ লোকেরা তো জানেই না, তিনি ঠিক কী চান।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব লোকেরা অশূরের রাজাকে কহিল, আপনি যে জাতিদিগকে নির্ব্বাসিত করিয়া শমরিয়ার সকল নগরে বসাইয়া দিয়াছেন, তাহারা এদেশীয় ঈশ্বরের বিধান জানে না; এই জন্য তিনি তাহাদের মধ্যে সিংহ পাঠাইয়াছেন, এবং দেখুন, সিংহেরা তাহাদিগকে মারিয়া ফেলিতেছে, কেননা তাহারা এদেশীয় ঈশ্বরের বিধান জানে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব লোকেরা অশূরের রাজাকে কহিল, আপনি যে জাতিদিগকে নির্বাসিত করিয়া শমরিয়ার সকল নগরে বসাইয়া দিয়াছেন, তাহারা এই দেশীয় ঈশ্বরের বিধান জানে না; এই জন্য তিনি তাহাদের মধ্যে সিংহ পাঠাইয়াছেন, এবং দেখুন, সিংহেরা তাহাদিগকে মারিয়া ফেলিতেছে, কেননা তাহারা এই দেশীয় ঈশ্বরের বিধান জানে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আসিরিয়ার রাজার কাছে এই খবর পাঠানো হল, “যে সমস্ত লোকদের আপনি বন্দী করে শমরিয়ায় বাস করবার জন্য পাঠিয়ে দিয়েছেন তারা জানে না সেই দেশের ঈশ্বরকে কিভাবে সন্তুষ্ট করতে হয়। তাই ঈশ্বর তাদের মধ্যে সিংহ পাঠিয়ে দিয়েছেন আর সেগুলো তাদের মেরে ফেলছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আশেরিয়ার বাদশাহ্র কাছে এই খবর পাঠানো হল, “যে সমস্ত লোকদের আপনি বন্দী করে সামেরিয়ায় বাস করবার জন্য পাঠিয়ে দিয়েছেন তারা জানে না সেই দেশের আল্লাহ্কে কিভাবে সন্তুষ্ট করতে হয়। তাই আল্লাহ্ তাদের মধ্যে সিংহ পাঠিয়ে দিয়েছেন আর সেগুলো তাদের মেরে ফেলছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আসিরিয়ার সম্রাটের কাছে সংবাদ গেল যে তিনি যে সমস্ত লোককে শমরিয়ার বসতি করিয়েছেন, তারা সেই দেশের অধীশ্বর দেবতার বিধি-বিধান জানে না। তাই সেই দেবতা তাদের বসতিতে সিংহ পাঠিয়েছেন। সিংহেরা তাদের মেরে ফেলছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু লোক তখন অশূররাজকে বলল, “আপনি যে সমস্ত লোকদের শমরিয়ার শহরগুলোতে বসিয়ে দিয়েছিলেন তারা ওখানকার দেবতার নীতি-নির্দেশগুলো জানত না| সে কারণেই সেখানকার দেবতা এই সমস্ত অজ্ঞ লোকদের হত্যা করার জন্য সিংহ পাঠিয়ে দিয়েছিলেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা অশূরের রাজার কাছে গিয়ে এইরকম বলল, “যে সমস্ত জাতিদের আপনি বন্দী করে শমরিয়ায় সব জায়গায় বাস করবার জন্য বসিয়ে দিয়েছেন, তারা সেই দেশের ঈশ্বরের নিয়ম জানে না সেই দেশের ঈশ্বরকে কিভাবে সন্তুষ্ট করতে হয়। সে কারণে ঈশ্বর তাদের মধ্যে সিংহ পাঠিয়ে দিয়েছেন, আর দেখো, সিংহগুলি তাদের মেরে ফেলছে কারণ তারা সেই দেশের ঈশ্বরের বিধি জানে না।”