2 Kings 17:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আসেরিয়ার বাদশাহ্‌ এই হুকুম করলেন, তোমরা সেই স্থান থেকে যে ইমামদের এনেছ, তাদের এক জনকে সেই দেশে নিয়ে যাও; সে সেখানে গিয়ে বাস করুক এবং সে লোকদেরকে সেই দেশের আল্লাহ্‌র বিধান শিক্ষা দিক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আসিরিয়ার রাজা এই আদেশ দিলেন: “তোমরা শমরিয়া থেকে যেসব যাজককে বন্দি করে নিয়ে এসেছ, তাদের মধ্যে একজনকে সেখানে ফিরে যেতে দাও। সে সেখানে থেকে লোকজনকে শিক্ষা দেবে, সেই দেশের দেবতা ঠিক কী চান।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অশূর-রাজ এই আজ্ঞা করিলেন, তোমরা তথা হইতে যে যাজকদিগকে আনিয়াছ, তাহাদের এক জনকে সেই দেশে লইয়া যাও; তাহারা সেখানে গিয়া বাস করুক, এবং সে লোকদিগকে সেই দেশীয় ঈশ্বরের বিধান শিক্ষা দিউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অশূর-রাজ এই আজ্ঞা করিলেন, তোমরা তথা হইতে যে যাজকদিগকে আনিয়াছ, তাহাদের একজনকে সেই দেশে লইয়া যাও; তাহারা সেখানে গিয়া বাস করুক, এবং সে লোকদিগকে সেই দেশীয় ঈশ্বরের বিধান শিক্ষা দিউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আসিরিয়ার রাজা তাঁর লোকদের এই আদেশ দিলেন, “যে সব পুরোহিতদের আপনারা শমরিয়া থেকে বন্দী করে এনেছিলেন তাদের মধ্য থেকে একজনকে আপনারা সেখানে পাঠিয়ে দিন যাতে সে সেখানে গিয়ে বাস করে এবং সেই দেশের ঈশ্বরকে কিভাবে সন্তুষ্ট করতে হয় তা তাদের শিক্ষা দেয়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আশেরিয়ার বাদশাহ্‌ তাঁর লোকদের এই হুকুম দিলেন, “যে সব ইমামদের আপনারা সামেরিয়া থেকে বন্দী করে এনেছিলেন তাদের মধ্য থেকে একজনকে আপনারা সেখানে পাঠিয়ে দিন যাতে সে সেখানে গিয়ে বাস করে এবং সেই দেশের আল্লাহ্‌কে কিভাবে সন্তুষ্ট করতে হয় তা তাদের শিক্ষা দেয়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সম্রাট আদেশ দিলেনঃ বন্দী করে আনা পুরোহিতদের মধ্যে থেকে একজনকে সেখানে ফেরৎ পাঠাও। সে সেখানে গিয়ে বাস করুক এবং লোকদের সেই দেশের অধীশ্বর দেবতার বিধি-বিধান শিক্ষা দিক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন অশূররাজ নির্দেশ দিলেন, “শমরিয়া থেকে যে সমস্ত যাজকদের ধরে আনা হয়েছিল, তাদের একজনকে আবার শমরিয়াতে পাঠিয়ে দাও যাতে সে ওখানকার লোকদের ঐ দেশের মূর্ত্তির নীতি-নির্দেশগুলো শিখিয়ে পড়িযে তুলতে পারে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অশূরের রাজা এই বলে আদেশ দিলেন, “যে সব যাজকদের আপনারা এনেছিলেন তাদের মধ্য থেকে এক জনকে আপনারা সেখানে পাঠিয়ে দিন যাতে সে সেখানে গিয়ে বাস করে এবং সেই দেশের ঈশ্বরের নিয়ম কানুন সম্পর্কে তাদের শিক্ষা দেয়।”