2 Kings 17:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা সামেরিয়া থেকে যে ইমামদের নিয়ে গিয়েছিল, তাদের এক জন এসে বেথেলে বাস করলো এবং কিভাবে মাবুদকে ভয় করতে হয়, তা লোকদেরকে শিখাতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব শমরিয়া থেকে বন্দি করে নিয়ে যাওয়া যাজকদের মধ্যে একজন বেথেলে বসবাস করার জন্য ফিরে এলেন এবং তিনি তাদের শিক্ষা দিলেন, কীভাবে সদাপ্রভুর আরাধনা করতে হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা শমরিয়া হইতে যে যাজকদিগকে লইয়া গিয়াছিল, তাহাদের এক জন আসিয়া বৈথেলে বাস করিল, এবং কিরূপে সদাপ্রভুকে ভয় করিতে হয়, তাহা লোকদিগকে শিখাইতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা শমরিয়া হইতে যে যাজকদিগকে লইয়া গিয়াছিল, তাহাদের একজন আসিয়া বৈথেলে বাস করিল, এবং কিরূপে সদাপ্রভুকে ভয় করিতে হয়, তাহা লোকদিগকে শিখাইতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শমরিয়া থেকে নিয়ে যাওয়া পুরোহিতদের মধ্য থেকে একজন গিয়ে বৈথেলে বাস করতে লাগলেন এবং তিনিই তাদের শিক্ষা দিলেন কিভাবে সদাপ্রভুর উপাসনা করতে হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সামেরিয়া থেকে নিয়ে যাওয়া ইমামদের মধ্য থেকে একজন গিয়ে বেথেলে বাস করতে লাগলেন এবং তিনিই তাদের শিক্ষা দিলেন কিভাবে মাবুদের এবাদত করতে হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাজেই, শমরিয়া থেকে নির্বাসিত একজন পুরোহিত ফিরে এসে বেথেলে বাস করতে লাগলেন এবং সেখানে লোকদের প্রভু পরমেশ্বরের উপাসনা পদ্ধতি শিখাতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যে সমস্ত যাজকদের অশূররা শমরিয়া থেকে ধরে এনেছিল তাদের একজনকে বৈথেলে থাকতে পাঠানো হল, যাতে তিনি শমরিয়ার নতুন লোকদের প্রভুকে সম্মান জানানোর পথগুলি শেখাতে পারেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং শমরিয়া থেকে নিয়ে যাওয়া যাজকদের মধ্য থেকে এক জনকে নিয়ে বৈথেলে গেলেন এবং সেখানে বাস করতে লাগলেন এবং তিনিই তাদের শিক্ষা দিলেন কিভাবে সদাপ্রভুর উপাসনা করতে হয়।