2 Kings 17:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর বিরুদ্ধে আসেরিয়ার বাদশাহ্‌ শালমানেসার যুদ্ধযাত্রা করলেন; তাতে হোসিয়া তাঁর গোলাম হলেন ও তাঁকে উপঢৌকন দিতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আসিরিয়ার রাজা শল্‌মনেষর সেই হোশেয়কে আক্রমণ করতে এলেন, যিনি আগে শল্‌মনেষরের কেনা গোলাম ছিলেন এবং তাঁকে রাজকরও দিতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার বিরুদ্ধে অশূর-রাজ শল্‌মনেষর যুদ্ধযাত্রা করিলেন; তাহাতে হোশেয় তাঁহার দাস হইলেন ও তাঁহাকে উপঢৌকন দিতে লাগিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার বিরুদ্ধে অশূর-রাজ শল্‌মনেষর যুদ্ধযাত্রা করিলেন; তাহাতে হোশেয় তাঁহার দাস হইলেন ও তাঁহাকে উপঢৌকন দিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আসিরিয়ার রাজা শল্‌মনেষর হোশেয়কে আক্রমণ করতে আসলেন। তার ফলে হোশেয় শল্‌মনেষরের অধীন-রাজা হলেন এবং তাঁকে কর্‌ দিতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আশেরিয়ার বাদশাহ্‌ শালমানেসার হোশেয়কে আক্রমণ করতে আসলেন। তার ফলে হোশেয় শালমানেসারের অধীন্তবাদশাহ্‌ হলেন এবং তাঁকে খাজনা দিতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আসিরিয়ার সম্রাট শালমানেসের হোশেয়র রাজ্য আক্রমণ করায় হোশেয় তাঁর বশ্যতা স্বীকার করেন এবং প্রতি বছর তাঁকে কর দিতে থাকেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অশূররাজ শল্মনেষর হোশেয়র বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, যিনি একদা তাঁর ভৃত্য ছিলেন এবং যিনি তাঁকে বশ্যতার কর দিতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অশূর রাজা শল্‌মনেষর হোশেয়কে আক্রমণ করতে আসলেন। তার ফলে হোশেয় তাঁর দাস হলেন এবং তাঁকে উপঢৌকন দিতে লাগলেন।