2 Kings 17:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অব্বীয়েরা নিভস ও তর্তক নির্মাণ করলো ও সফর্বীয়েরা সফর্বয়িমের দেবতা অদ্রম্মেলক ও অনম্মেলকের উদ্দেশে যার যার সন্তানদের আগুনে পোড়াত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অব্বীয়রা নিভস ও তর্ত্তক তৈরি করল, এবং সফর্বীয়রা তাদের ছেলেমেয়েদের বলিরূপে সফর্বয়িমের দেবতা অদ্রম্মেলক ও অনম্মেলকের কাছে আগুনে পোড়াতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অব্বীয়েরা নিভস ও তর্ত্তক নির্ম্মাণ করিল, ও সফর্বীয়েরা সফর্বয়িমের দেবতা অদ্রম্মেলক ও অনম্মেলকের উদ্দেশে আপন আপন সন্তানগকে আগুনে পোড়াইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অব্বীয়েরা নিভস ও তর্তক নির্মাণ করিল, ও সফর্বীয়েরা সফর্বয়িমের দেবতা অদ্রম্মেলক ও অনম্মেলকের উদ্দেশে আপন আপন সন্তানগণকে আগুনে পোড়াইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্বীয়েরা করল নিভস ও তর্তকের মূর্তি আর সফর্বীয়েরা অদ্রম্মেলক ও অনম্মেলক নামে সফর্বয়িমের দেবতাদের উদ্দেশে তাদের নিজেদের ছেলেমেয়েদের আগুনে পুড়িয়ে উৎসর্গ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অব্বীয়রা করল নিভস ও তর্তকের মূর্তি আর সফর্বীয়রা অদ্রম্মেলক ও অনম্মেলক নামে সফর্বয়িমের দেবতাদের উদ্দেশে তাদের নিজেদের ছেলেমেয়েদের আগুনে পুড়িয়ে বলি দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইবহার লোকেরা নিভাস ও টারটাকের মূর্তি গড়ল। সফারভায়িমের লোকেরা তাদের দেবতা আদ্রাম্মেলেক ও অনাম্মেলেকের কাছে তাদের শিশু সন্তানদের হোমবিলরূপে উৎসর্গ করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্বীয়েরা স্থাপন করলো নিভস ও তর্ত্তকের মূর্ত্তি আর সফর্বীয়েরা তাদের দেবতা অদ্রম্মেলক ও অনম্মেলকের উদ্দেশ্যে নিজেদের ছেলেমেয়েদের আগুনে বলি দিতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অব্বীয়েরা তৈরী করল নিভস ও তর্ত্তক আর সফর্বীয়দের দেবতা অদ্রম্মেলক ও অনম্মেলকের উদ্দেশ্যে তাদের নিজেদের ছেলে মেয়েদের আগুনে পুড়িয়ে হোম উৎসর্গ করল।