2 Kings 17:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা মাবুদকে ভয় করতো, আবার নিজেদের জন্য নিজেদের মধ্য থেকে উচ্চস্থলীগুলোর ইমামদেরকে নিযুক্ত করতো; তারাই তাদের জন্য উচ্চস্থলীর মন্দিরে উৎসর্গ করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সদাপ্রভুর আরাধনা করত, কিন্তু এছাড়াও তারা নিজেদের সব ধরনের লোকজনকে উঁচু উঁচু স্থানগুলিতে দেবতার পীঠস্থানে পূজারির কাজে নিযুক্ত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা সদাপ্রভুকে ভয় করিত, আবার আপনাদের জন্য আপনাদের মধ্য হইতে উচ্চস্থলী সকলের যাজকদিগকে নিযুক্ত করিত; তাহারাই তাহাদের জন্য উচ্চস্থলীর গৃহে বলিদান করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা সদাপ্রভুকে ভয় করিত, আবার আপনাদের জন্য আপনাদের মধ্য হইতে উচ্চস্থলী সকলের যাজকদিগকে নিযুক্ত করিত; তাহারাই তাহাদের জন্য উচ্চস্থলীর গৃহে বলিদান করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সদাপ্রভুর উপাসনা করত এবং পূজার উঁচু স্থানের মন্দিরগুলোতে পুরোহিতের কাজ করবার জন্য নিজেদের মধ্য থেকে লোক নিযুক্ত করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা মাবুদের এবাদত করত এবং পূজার উঁচু স্থানের মন্দিরগুলোতে পুরোহিতের কাজ করবার জন্য নিজেদের মধ্য থেকে লোক নিযুক্ত করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা আবার প্রভু পরমেশ্বরের উপাসনাও করত বিভিন্ন দেবদেবীর পূজা-অর্চনা ও বলি উৎসর্গ করার জন্য এরা নিজেদের মধ্যে থেকে কিছু লোককে নির্বাচন করে পুরোহিতরূপে নিযুক্ত করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এসবের পাশাপাশি এই সমস্ত লোক প্রভুরও উপাসনা করতো! সাধারণ লোকদের মধ্যে থেকে তারা বেদীতে পূজা করার জন্য যাজকদের বেছে নিয়েছিল, যারা লোকদের হয়ে মন্দিরে ও বেদীতে উপাসনা করতো ও বলি দিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সদাপ্রভুকে ভয় করত এবং উঁচু স্থানগুলিতে যাজকদের কাজ করবার জন্য নিজেদের মধ্য থেকে লোক নিযুক্ত করত এবং তারাই তাদের জন্য উচ্চ স্থানের গৃহে বলি উত্সর্গ করত।