2 Kings 17:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা আজ পর্যন্ত আগের বিধান অনুসারে কাজ করছে; তারা প্রকৃতপক্ষে মাবুদের এবাদত করে না, স্ব স্ব বিধি ও অনুশাসন অনুসারে আচরণ করে না এবং মাবুদ যাঁর নাম ইসরাইল রেখেছিলেন, সেই ইয়াকুবের সন্তানদের দেওয়া তাঁর ব্যবস্থা ও হুকুম অনুসারেও চলে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আজও পর্যন্ত তারা তাদের আগেকার প্রথাই পালন করে আসছে। তারা না তো ঠিকঠাক সদাপ্রভুর আরাধনা করে, না তারা সদাপ্রভুর সেইসব বিধি ও নিয়মকানুন, বিধান ও আদেশের প্রতি অনুরক্ত থাকে, যেগুলি তিনি সেই যাকোবের বংশধরদের দিয়েছিলেন, যাঁর নাম তিনি ইস্রায়েল রেখেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা অদ্য পর্য্যন্ত পূর্ব্বকার বিধান অনুসারে কর্ম্ম করিতেছে; তাহারা সদাপ্রভুকে ভয় করে না, নিজ নিজ বিধি ও শাসন অনুসারে আচরণ করে না, এবং সদাপ্রভু যাঁহার নাম ইস্রায়েল রাখিয়াছিলেন, সেই যাকোবের সন্তানগণকে দত্ত তাঁহার ব্যবস্থা ও আজ্ঞানুসারেও চলে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা অদ্য পর্যন্ত পূর্বকার বিধান অনুসারে কর্ম করিতেছে; তাহারা সদাপ্রভুকে ভয় করে না, নিজ নিজ বিধি ও শাসন অনুসারে আচরণ করে না, এবং সদাপ্রভু যাঁহার নাম ইস্রায়েল রাখিয়াছিলেন, সেই যাকোবের সন্তানগণকে দত্ত তাঁহার ব্যবস্থা ও আজ্ঞানুসারেও চলে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আজ পর্যন্ত তারা ঐ নিয়ম মেনে চলছে। তারা আসলে সদাপ্রভুর উপাসনা করে না, কারণ সদাপ্রভু যে যাকোবের নাম ইস্রায়েল রেখেছিলেন সেই যাকোবের সন্তানদের কাছে সদাপ্রভুর দেওয়া নিয়ম, নির্দেশ, আইন এবং আদেশ তারা মেনে চলে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আজ পর্যন্ত তারা ঐ নিয়ম মেনে চলছে। তারা আসলে মাবুদের এবাদত করে না, কারণ মাবুদ যে ইয়াকুবের নাম ইসরাইল রেখেছিলেন সেই ইয়াকুবের সন্তানদের কাছে মাবুদের দেওয়া নিয়ম, নির্দেশ, আইন এবং হুকুম তারা মেনে চলে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা আজও তাদের পুরানো সংস্কার ও প্রথা অনুসরণ করে চলেছে। তারা প্রভু পরমেশ্বরকে মানে না বা উপাসনা করে না। যাঁকে প্রভু ‘ইসরায়েল’ নাম দিয়েছিলেন, সেই যাকোবের বংশধরদের পরমেশ্বর যে বিধিব্যবস্থা ও অনুশাসন দিয়েছিলেন, তাও তারা মানে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমনকি এখনও অতীতের মতোই এই সমস্ত লোক প্রভুর প্রতি যথোচিত শ্রদ্ধা ও সম্মান না দেখিয়ে বাস করে| তারা মোটেই ইস্রায়েলীয়দের নিয়ম এবং আদেশগুলি পালন করে নি| যাকোবের সন্তানদের প্রভু যে বিধি ও আজ্ঞা দিয়েছিলেন তা তারা পালন করে নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আজ পর্যন্ত তারা সেই পুরানো নিয়ম মেনে চলছে। তারা আসলে সদাপ্রভুর উপাসনা করে না, এমন কি সদাপ্রভু যে যাকোবের নাম ইস্রায়েল রেখেছিলেন সেই যাকোবের লোকদের কাছে সদাপ্রভুর দেওয়া ব্যবস্থা, আদেশ অনুযায়ী চলে না।